ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩০ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা-৩ জন ও ডিবি পুলিশ ৭ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৫৩২ গ্রাম হেরোইন, ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৯ লিটার দেশীয় মদ ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


