ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার সাংবাদিকদের জন্য শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পযার্য়) প্রকল্পের আওতায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সিআরসি, সিডো, মীনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টায় নগরীর উপশহরের রাজশাহী ইন হোটেলে (২৬-২৭ মে) দুদিনব্যাপী এই প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের শুরুতে উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তর, রাজশাহী এর উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন সংবাদকর্মী।


