ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) রাত সোয়া ৮টার দিকে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এসোসিয়েশনের সহ সভাপতি ড. ফয়সাল কবির চৌধুরী। লিখিত এসোসিয়েশনের পক্ষ থেকে ৮টি দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, সম্প্রতি ডিজি হেলথ অফিস থেকে ২৫শে মে/২২ ইং তারিখে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কোন নিবন্ধন নাই সেগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। সে সমস্ত নতুন প্রতিষ্ঠান নিবন্ধণের জন্য ডিজি হেলথ এর বরাবরে আবেদন করেছেন। তাদের কে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে।
কিন্তু উল্লেখ্য যে, এই নিদষ্ট সময়ের মধ্যে তারা নিবন্ধণ পাবে কি পাবেনা এটা নির্ভর করে স্বাস্থ্য অধিদপ্তরের উপর। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়ভার বহন করতে পারেনা। যে সমস্ত প্রতিষ্ঠানের নিবন্ধণ আছে কিন্তু নবায়ন করা হয়নি তাদের কেও নির্দিষ্ট সময় বেধে দেয়া হয়েছে। যা সম্পূর্ন নির্ভর করে স্বাস্থ্য অধিদপ্তরের উপর, প্রতিষ্টানের উপর নয়।
অত্র সংগঠন মনে করে যে, লাইসেন্স নবায়ন না হওয়ার জঠিলতার দায়ভার সম্পূর্ন ভাবে রাজশাহী সিভিল সার্জনের উপর বর্তায়। একাধিক প্রতিষ্ঠানের পরিদর্শনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দেয়া হয়। ওয়েটিং ফর ইনসপেকশন কিন্ত ওয়েটিং ফর ইনসপেকশন এক বছরের মধ্যে সিভিল সার্জন প্রতিষ্ঠান পরিদর্শন করে রির্পোট দেননি। এ কারণগুলোর জন্য অত্র সংগঠন মনে করে রাজশাহী সিভিল সার্জন অযোগ্য। সংগঠন অবিলম্বে রাজশাহী সিভিল সার্জনের প্রত্যাহার চাই এবং দ্রুততার সহিত সকল প্রতিষ্ঠান পরিদর্শন পর্বক বৈধ লাইসেন্স প্রদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তকে অনুরোধ জানানো হলো। মোবাইল কোর্ট অবিলম্বে বন্ধ করার জন্য রাজশাহীর জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয় ও পরবর্তীতে যদি কোন প্রতিষ্ঠানে অন্যায় ভাবে জরিমানা ও সীলগালা করা হয় সেক্ষেত্রে অত্র সংগঠন ব্যাপক আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন, রাজশাহীর সভাপতি ডা. এস এম এ মান্নান ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ অন্যান্য কার্যকরি পরিষদের সদস্যগণ।


