IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় সরকারি খাল দখল করে মাছচাষের অভিযোগ

বাগমারায় সরকারি খাল দখল করে মাছচাষের অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সরকারি খাল প্রভাবশালীরা দখল করে মাছ চাষ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে বিলের পানি নামতে না পেরে আবাদী জমি অকেজো হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকার কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে কোন লাভ হয়নি বলে কৃষকরা দাবি করেছেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত কয়েক বছর ধরে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় শ্রীধারপুর নামক স্থানে সরকারী খাল দখল করে মাছচাষ করছেন। ছিদ্দিরপুর, ইসলাবাড়ি, বাসুপাড়া, নরসিংহপুর হয়ে খুজিপুর বারনই নদীতে একটি পুরাতন পানি প্রবাহিত খাল রয়েছে। এই খালটি দখল করে স্থানীয় মোহম্মাদপুর গ্রামের আবু বাক্কার, ইসলাবাড়ি গ্রামের আতাউর রহমান, আইনাল আলী, নন্দনপুর গ্রামের সাঈদ আলীসহ একাধিক ব্যক্তি নিজ স্বার্থে খাল দখল করে পানি নামার রাস্তা বন্ধ করে মাছচাষ করছেন। এতে করে মাধাইমুড়ি, নন্দনপুর, সগুনাসহ কয়েকটি বিলের পানি নামা বন্ধ হয়ে পড়েছে। পানি প্রবাহিত খাল ও ব্রীজ বন্ধ করে মাছচাষের কারণে ওই এলাকার ১০/১২টি গ্রামের লোক বর্ষাকালে পানিবন্দীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এসময় অনেকের মাটির বাড়ি জলাবদ্ধতায় ধ্বসে পড়ে। এবারে অতিরিক্ত বর্ষা ও বন্যায় বিলের পানি খাল দিয়ে নদীতে না নামার কারণে ওই এলাকার কয়েক হাজার বিঘা জমিতে রবি মওসুমের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

অভিযোগকারী নন্দনপুর গ্রামের আব্দুর রশিদ, আমজাদ হোসেন, সাহেব আলীসহ অর্ধশতাধিক কৃষক জানান, যুগ যুগ ধরে এই এলাকার পানি সরকারী খাল দিয়ে নদীতে যায়। কিন্তু প্রভাবশালীমহল গত ২/৩ বছরে ওই পানি নামার রাস্তায় বাঁধ দিয়ে মাছচাষ করছে। মহলটি এমনই প্রভাবশালী যে সরকারী ভাবে নির্মিত ব্রীজ/কালভার্ট বন্ধ করে দিয়েছে। পানি প্রভাহের খালে বাাঁধ থাকায় ওই এলাকায় গত দুই বছর ধরে রবি মওসুমের ফসল করতে তারা পারছেন না। এছাড়া এবারে অতিরিক্ত পানি হবার কারণে ওই এলাকার জলাবদ্ধতার কারণে বোর ধানও করতে পারবেন না বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন। ইতি মধ্যে বোর মওসুমের বীজ ধান রোপনের সময় কিন্তু পানি থাকায় অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে প্রভাবশালীদের দাপটে কোনঠাসা কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পানি বর্তমানে কমলেও আসে পাশের জমির পানি নামতে বাধাগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা বাসুপাড়া ইউনিয়নের সদস্য আবুল কালাম বলেন, কিছু স্বার্থনেষী লোকজন খালটি নিজেরা নিয়ন্ত্রণে নিয়েছেন। এতে পানি নামতে বাঁধাগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকায় বিশৃংখলার সৃষ্টি হবার আশঙ্কা করছেন তারা। তিনিও ব্রীজের মুখ ও খালটি উম্মুক্ত করার দাবি জানান।

কৃষকরা দাবি করে বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েকটি দপ্তরে দু’দফা ব্যবস্থা গ্রহণের আবেদন করলেও কোন সুরহা হয়নি বলে কৃষকরা অভিযোগ করেন। তবে এবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সহযোগীতায় বাঁধ কাটার ব্যবস্থা চাইলে তিনি ব্যবস্থার গ্রহণের প্রতিশ্রæতি দেন। অবশ্য পরে উপজেলা মহোদয়ের নির্দেশনায় এক সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান স্থানটি পরিদর্শন করেছেন। তিনি বিষয়টি তদন্তপুর্বক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কৃষকদের সাথে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিভাগীয় ব্যবস্থা নিতে কার্যক্রম ও কাগজপত্র সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

একই ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, এ বিষয়ে তদন্ত হয়েছে। এছাড়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31