ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গ থানা ১ জন, কর্ণহার থানা ৪ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৬১.৭ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, ২৩০ গ্রাম গাঁজা ও ২০০ পিচ ইয়াবা উদ্ধার হয়।


