ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নারায়নপুরে এই ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চারঘাট বাঘার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা ও জেলা যুবদলের সাবেক সফল আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক পদ প্রার্থী আনোয়ার হোসেন উজ্জ্বল।
এসময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌরসভার সাবেক সফল মেয়র নজরুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী তালুকদার, বাঘা উপজেলা কৃষকদলে সভাপতি বিদ্যুৎ হোসেন, সাধারন সম্পাদক হিটলার মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক স্বপন সরকার।
আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য আল-আমিন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, এমন একটি সময়ে আমরা ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান করছি সেসময় আমাদের নেত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের সন্তান হয়েও দেশের বাইরে অবস্থান করছেন। তিনি আশা করেন নবনির্বাচিত উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধিগণ আগামীতে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে পারবে।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ করা হয়।


