IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> বিএফইউজে কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দিলেন মেয়র লিটন

বিএফইউজে কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দিলেন মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার (১৮ জুলাই) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের কল্যানে অনুদানের অর্থ বিএফইউজে নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সাংবাদিকদের কল্যানে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন। যেকোন সংকট ও দুঃসময়ে কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা পান সাংবাদিকরা। সাংবাদিকদের কল্যানে বিএফইউজে কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা প্রদান করা হলো।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গত ১৮ জুন রাজশাহীতে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সভায় বিএফইউজে নেতৃবৃন্দ সাংবাদিক কল্যানে অনুদান প্রদানের অনুরোধ জানিয়েছিলেন। এরপরিপ্রেক্ষিতে ২০ লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ করলাম।

অনুষ্ঠানে রাসিক মেয়র আরও বলেন, রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির আওতায় প্রশস্ত সড়ক, ড্রেন নির্মাণসহ ব্যাপক অবকাঠামো উন্নয়ন কাজ চলছে। রাজশাহীতে কর্মসংস্থানের অভাব রয়েছে। শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী হয়ে পাকশি হয়ে আরিচা পর্যন্ত পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নৌরুট চালুর প্রচেষ্টা চলছে। এটি চালু হলে রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত সিঙ্গেল ব্রডগেজ রেললাইনটি ডাবল লাইনে উন্নীতকরণে রেলমন্ত্রীকে ডিও দেওয়া হয়েছে। কাজগুলো বাস্তবায়ন হলে রাজশাহী কর্মমুখর হবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। এসব কাজ সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএফইউজে‘র মহাসচিব দীপ আজাদ, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইঞা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন। এসময় বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31