IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> রাজশাহী >> হুমায়ূন মেলায় সম্মাননা পেলেন নারীনেত্রী শাহীন আকতার রেনী

হুমায়ূন মেলায় সম্মাননা পেলেন নারীনেত্রী শাহীন আকতার রেনী

ধূমকেতু প্রতিবেদক : কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী শুক্রবার। আর এই বিশেষ দিনকে ঘিরে বরাবরই দিনব্যাপী হুমায়ূন মেলার আয়োজন করে চ্যানেল আই। করোনার কারণে বিস্তৃত পরিসরে হুমায়ূন মেলা না হলেও ভার্চুয়াল আড্ডা আয়োজনে ‘ঐক্য.কম.বিডি চ্যানেল আই হুমায়ূন মেলা ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

উদ্যোক্তাদের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় মেলায় সম্মাননা পেয়েছেন ঐক্য ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু নারীনেত্রী শাহীন আকতার রেনীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকাশক মাজহারুল ইসলাম ও রেজানুর রহমান প্রমুখ। ‘ঐক্য.কম.বিডি চ্যানেল আই হুমায়ূন মেলা ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তার বক্তব্যে হুমায়ূন আহমেদকে পাঠের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।

হুমায়ূনের জন্য সকলের গৌরব বোধ করা উচিত জানিয়ে দেশের জনপ্রিয় এই লেখক বলেন, ‘বিপুল পাঠক তৈরীর কাজটি হুমায়ূন করেছেন, যা বাংলা সাহিত্যে আর কেউ করতে পারেননি। আমরা এক সময় শরৎচন্দ্রের কথা বলতাম যে, তিনি বাংলা ভাষার সবচাইতে জনপ্রিয় লেখক। কিন্তু সেই শরৎচন্দ্রকেও আমরা একটা সময় দেখেছি, হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার কাছে ¤øান হয়ে যেতে। আমাদের গৌরবটা এই জায়গায়, আমরা তাকে নিয়ে গৌরব বোধ করি।’

হুমায়ূন সৃষ্ট জনপ্রিয় বইগুলো ছাড়াও কম আলোচিত বই পাঠেরও অনুরোধ জানান ইমদাদুল হক মিলন। তিনি বলেন, ‘হুমায়ূনের তিনটি চরিত্র মানুষের মনে গেঁথে আছে। বিশেষত তরুণদের মনে। তিনটি চরিত্র হল, মিসির আলী, হিমু ও রূপা। কিন্তু আমি বলবো, হুমায়ূনকে তিনটি চরিত্র দিয়ে বিচার করলে হবে না। বরং এই তিনটি চরিত্রের কথা বললে হুমায়ূন আহমেদের মহত্ত্বের অনেকখানি উদ্ভাসিত হয় না। তার মধ্যাহ্ন, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, ফেরা বা মাতাল হাওয়ার মতো অনেকগুলো উপন্যাস বা গল্পগুলোর কথা আমি বলতে পারি- আমি সবার কাছে অনুরোধ করবো, যারা শুধু মিসির আলী, হিমু আর রূপাকে জানেন তারা দয়া করে হুমায়ূন আহমেদের অন্য লেখাগুলোও গভীর মনযোগ দিয়ে পড়ুন।’

অনুষ্ঠানে সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী বলেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ শারীরিকভাবে আমাদের উপস্থিত নাই, কিন্তু আমরা জানি উনি সবার অন্তরে আছেন। বিশেষ করে পুরো বাঙালি জাতির অন্তরে তিনি জায়গা করে নিয়েছেন এবং বিশ^ব্যাপী তাকে এক নামে সকলে চিনেন। আজকে এই মেলায় আমি শ্রদ্ধা জানাই হুমায়ূন আহমেদের প্রতি এবং সমবেদনা জানাই তাঁর পরিবারের প্রতি।

তিনি আরো বলেন, একজন হুমায়ূন চলে গেছেন, কিন্তু অনেকগুলো হুমায়ূন রেখে গেছেন তিনি। প্রতিটি বই বেলায় তরুণ প্রজন্ম হুমায়ূন আহমেদের বই কিনতে ভিড় জমায়। এটি হুমায়ূন আহমেদের বড় একটি পাওয়া।

প্রায় দুই ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানের পরবর্তী অংশে হুমায়ূন স্মরণে আবৃত্তি ও গান পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি শিল্পীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31