IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তিন যুগপূর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তিন যুগপূর্তি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ‘আমরা নির্ভীক সত্য লিখবোই’ এই স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ মেধাবী ও কর্মঠ শিক্ষার্থীর প্রচেষ্টায় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। তবে সব বাধা-বিপত্তিকে উপেক্ষা করে তিন যুগ অতিক্রম করলো ঐতিহ্যবাহী এ সংগঠনটি।

দিনটি উপলক্ষে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ৯ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এসময় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের গ্যালারী কক্ষে ‘অনলাইন যুগে ক্যাম্পাস সাংবাদিকতার’ উপর এক আলোচনা সভায় মিলিত হোন তারা।

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাইদ সজলের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। প্রধান আলোচক ছিলেন আজকের পত্রিকার সম্পাদক ড.গোলার রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেহান উদ্দিন রাজু, সাবেক সহ-সভাপতি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেনারেল ম্যানেজার শাকিল মিরাজ।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার ছিলেন ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এএফপি’র ঢাকার ব্যুরো চিফ শফিকুল ইসলাম। তিনি তথ্য প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের তথ্য উপাত্ত সংগ্রহের কলাকৌশল সম্পর্কে সাংবাদিকদের দিকনির্দেশনা দেন।

আলোচনা সভায় প্রধান আলোচকদের বক্তব্যে আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান বলেন, সাংবাদিকতা সমাজের জন্য একটি আদর্শিক কাজ। যেটা সমাজের কল্যাণে কাজ করে। কিন্তু সাংবাদিকতা সব সময়ের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। আইন এমন হবে যা থেকে একজন মানুষ সুবিধা পেতে পারে কিন্তু এখন এমন আইন তৈরি করা হয়েছে যেগুলো জনগণের বিরুদ্ধে চলে যায়।

তিনি বলেন, সংবিধানের ৩৯ ধারায় সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হলেও সংবাদকর্মী আইন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদপত্রকে কিছুটা হলেও রুখে দেওয়া হয়েছে। এসব আইনের অধীনে বহু সাংবাদিককে বিনা অপরাধে গ্রেপ্তার করে জেলে আটকে শাস্তি দেওয়া হয়েছে। যারা এসব আইন প্রণয়ন করেন তারা তো আমাদের ভোটেই নির্বাচিত, তাহলে তাদের কি এই বিষয়টি খুঁতিয়ে দেখা উচিত না? রাজনৈতিক হিংসা ও রেষারেষির জন্যই এই আইনগুলোর অপব্যবহার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন যদি আমাদের উপকারে না আসে তাহলে এগুলো রাখার প্রয়োজনীতা নিয়ে প্রশ্ন তুলেন এই বরেণ্য সাংবাদিক।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। বর্তমানে সত্য কথা বলাটা একটি বিপ্লবের মতো। আমরা সবসময় আশা করি সংবাদপত্র সবসময় সাংবাদিকতার নীতি মেনে সত্য প্রকাশ করবে। জ্ঞান চর্চার জন্য রাবির জন্ম হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সত্যের সাথে আছে। সত্য প্রকাশে সাংবাদিকদের সাথে আমরা একসাথে কাজ করবো। সাংবাদিকতা মানে সত্য প্রকাশ করা। আজ সংবাদপত্রগুলোতে নেগেটিভ সংবাদপত্রে পরিণত হয়েছে। কোনটি সত্য আর কোনটি মিথ্যা এগুলো জেনে রিপোর্ট করা উচিৎ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ক্লাবটির প্রতিষ্ঠাতা সাহিত্য সংস্কৃতি সম্পাদক চমন আফরোজ রোজী, সাবেক সভাপতি কাজল সিদ্দিকি, বোখারী আজাদ জনি, মাহফুজুর রহমান মুন্সি, আজিবুল হক পার্থ, ডালিম হোসেন শান্ত, তাসলিমুল আলম তৌহিদ।

এসময় সাবেক ও বর্তমান সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের তিন যুগ পূর্তি উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এদিকে বিকাল ৪ টায় প্রেসক্লাবের সাবেক সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31