ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাসদ রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ রাজশাহী মহানগর শাখার সভাপতি নূরুল ইসলাম হিটলার এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম চন্দন, মহানগর সদস্য সাগর, মোহাম্মদ আলী, জাহিদ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগণ জ্বালানী তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বাতিলের দাবী জানান। সেই লুটপাট-দুর্নীতি বন্ধ করে বিদেশে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান।
অন্যথায় ন্যায় বিচার ও সু-শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাসদ দুর্বার গতিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।


