ধূমকেতু প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ।
সোমবার (১৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে স্কুলের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কবিকুঞ্জ’র সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। তিনি বলেন, বঙ্গবন্ধু একজন আদর্শ মানুষ ছিলেন। তিনি মানুষের মত মানুষ ছিলেন। হাজার বছরের জীবন তিনি এক জীবনেই যাপিত করেছেন বলেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

তিনি আরও বলেন, আমরা সবার আগে মানুষ হবো, মানুষ হলে বিশ্ব দরবারে যেতে পারবো, বিশ্বের দরবারে মাথা উঁচু করে যেতে পারলে আমরা বাঙালি হবো।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. এএইচএম তাহমিদুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ও কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক, ড. তারেক হাসান আল মাহমুদ।
বিশেষ অতিথি তারেক হাসান আল মাহমুদ বলেন, আমরা শোক দিবস পালন করবে এভাবে-ঘাতকরা যে উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন আমরা সেই উদ্দেশ্যকে বিফল করবো।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস সকলের জানা উচিত তবেই শোক শক্তিতে রূপান্তরে উৎসাহিত হবে সবাই।

এছাড়াও উক্ত প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গণ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন তারা। প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এছাড়া ও মাউশির রাজশাহী অঞ্চলের সাবেক পরিচালক আব্দুল মান্নান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান, এম.এ.মান্নান খান।
আরও উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজের উপশহর শাখা ও উপরভদ্রা শাখার-শাখা ব্যবস্থাপক তুহিনা পারভীন ইলা ও ফাতেমা জোহুরা দোলন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।


