IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> রাসিকের পরিচ্ছন্ন বিভাগের সমন্বয় সভা

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগর ভবনের সিটি হল সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার। সভায় পরিচ্ছন্ন সুপারভাইজারগণ বিভিন্ন সমস্যার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে অর্জিত সাফল্য ধরে রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করতে সকলকে দায়িত্বশীল হতে হবে। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে। নগরীতে চলমান উন্নয়ন কাজসহ নির্মাণাধীন ভবনসমুহের নির্মাণ সামগ্রী রাস্তারধারে বিনা অনুমতিতে যেন যত্রতত্র না ফেলে রাখা হয় সে বিষয়ে জনগণকে সচেতন করতে সকলকে আরও দায়িত্বশীল হতে হবে।

সভায় ফুটপাত দখলমুক্তকরণ, দিনের বেলায় উন্মুক্তভাবে বালি পরিবহন, মূল সড়কসহ সকল সড়ককে নিয়মিত পরিস্কার, সেকেন্ডারী পয়েন্টগুলোর বর্জ্য সঠিকভাবে অপসারণ, হুইল ব্যারোর ব্যবহার, নির্মাণ সামগ্রী অপসারণে ট্রাক ভাড়া, ওয়ার্ড পর্যায়ে প্রতিটি ড্রেনের কাদা মাটি নিয়মিত অপসারণ, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

মঞ্চে উপবিষ্ট ছিলেন পরিচ্ছন্ন কর্মকর্তা (পরিকল্পনা) তাসনিম আরা, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেন, পরিদর্শক শাহিন রেজা, মোফাজ্জল হোসেন, রেজাউল করিম। সভায় পরিচ্ছন্ন পরিদর্শক, কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31