IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> কেশরহাটে ভূমিহীনের সাথে প্রতারণা

কেশরহাটে ভূমিহীনের সাথে প্রতারণা

ধূমকেতু প্রতিবেদক, কেশরহাট : রাজশাহীর কেশরহাট পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বিদ্রিকা মহল্লার আনারুল নামে একজন ভূমিহীন পান বিক্রেতা প্রতারণার শিকার হয়েছেন। প্রতিকার চেয়ে ভুক্তভুগি রোববার (১১ সেপ্টেম্বর) কেশরহাট পৌরসভার বিচার বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্রিকা মহল্লার মুনারুলের ছেলে আনারুল ইসলাম একজন ভূমি এবং দরিদ্র পান বিক্রেতা। তিনি স্ত্রী সন্তানকে নিয়ে অন্যের জমিতে বসবাস করেন। সংসার যাপনের জন্য তিনি গলায় ভ্রাম্যমাণ ঠোঙা নিয়ে হাটে হাটে পান বিক্রি করেন। স্থায়ী বসবাসের লক্ষ্যে তিনি কষ্টের অর্থ দিয়ে পার্শ্ববর্তী ৪নং ওয়ার্ডের দর্শনপাড়া মহল্লার হাজি আশরাফুল ইসলামের দুই শতক জমি কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা মৌখিক বায়না নামা করেন। বায়না নামা করার সময় সংশ্লিষ্ট ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ কয়েকজন গ্রাম্য মাতব্বর উপস্থিত ছিলেন।

পরবর্তীতে হাজি আশরাফুল ইসলাম সম্পুর্ণ টাকার নিয়ে ওই দুই শতক জমি আনারুলকে রেজিষ্ট্রি করে দেওয়ার কথা থাকলেও হাজি আশরাফুল নানা তালবাহানা শুরু করেন। এরপর দুই আড়াই মাস পরে, সে জমি হাজী আশরাফুল বেশি টাকা নিয়ে অন্যের কাছে বিক্রি করে দেন। এঘটনার পরে আশরাফুলের কাছ থেকে আনারুল জমি ক্রয় করতে চাইলে সে নানা রকম টালবাহানা করতে থাকে। এমনি কি বায়না নামার ৫০ হাজার টাকার বিষয়ে জানতে চাইলে হাজি আশরাফুল এ ব্যাপারেও নানান টালবাহানা করে। জমি ও টাকার কোনো সুরাহা করতে না পেরে ভুক্তভুগি আনারুল ইসলাম প্রতিকার চেয়ে রোববার কেশরহাট পৌরসভার বিচার বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়া বায়না নামার পরে হাজী আশরাফুল আনারুলকে তার জমির পজিশন বুঝিয়ে দিয়েছিলেন বলে জানান এলাকাবাসীরা।

এবিষয়ে হাজী আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তা সম্ভব হয়নি।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31