IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ছয় শতাধিক শাড়ি উপহার

রাজশাহীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ছয় শতাধিক শাড়ি উপহার

ধূমকেতু প্রতিবেদক : সার্বজনীন শারদীয় দূর্গোৎসব-২০২২ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ছয় শতাধিক নারীকে শাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন সিটি মেয়র।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দল আওয়ামী লীগ করি, আমরা সব সময় বলি ধর্ম যার যার, উৎসব সবার। আমরা শুধু বলি না, সেটা অন্তর থেকে পালনও করি। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। এই দেশটা আমাদের সকলের।

মেয়র আরও বলেন, শান্তির নগরী রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। নগরীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা মন্ডপগুলো কীভাবে পরিচালিত হবে, সবকিছু সভায় আলোচনা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আমরা সিটি কর্পোরেশন সকলে মিলে দেখভাল করবো। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো উৎসাহ উদ্বীপনায় দুর্গাপূজা পূজা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার, সাবেক সভাপতি অলোক কুমার ঘোষ, শংকর কুমার ঘোষ, সাধন কুমার রায়, যুগ্ম সম্পাদক, রঞ্জিত সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31