ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দামকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেলুয়া বাড়ি গ্রামে এক নারীর লাশ দাফনকে কেন্দ্র করে মারামারিতে ৫ জন আহত হয়েছেন। এ নিয়ে কাশিয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে। মফিজ এর প্রতিবেশী ভাতিজা আমির হোসেন বাদি হয়ে এই মামলা করেন। আমির হোসেন এজাহারে উল্লেখ করেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ কমিটির সভাপতিসহ ৫ জন আহত হয়েছেন।
দেলুয়া বাড়ি গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী সামসুন নাহারের নামাজে জানাযা শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে পরিবারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়। সেইসাথে স্থানীয় গোরস্থান দেলুয়াবাড়ি কবরস্থানে দাফন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানাযার পূর্বে মফিজ উদ্দিনের আত্মীয়-স্বজন গোরস্থানে উপস্থিত হয়ে বলেন, জানাজার সময় নির্ধারণ কার হুকুমে করেছেন বলে মফিজ উদ্দিনের সাথে বাকবিতÐায় জড়ান। সে সময় গ্রামবাসীর পক্ষ থেকে মঈনুদ্দিন নামে একজন দন্দ না করে মাটি হওয়ার পরে বসে আলোচনা সাপেক্ষে সমাধান করার কথা বলেন।
মঈনুদ্দিনের এই কথার সেখানে উপস্থিত খাইরুল ইসলাম পূর্ব শত্রæতার জের ধরে ক্ষিপ্ত হয়ে বলে তুই বলার কে এই বলেই মার ধর শুরু করে এবং অন্যনাদের মারতে হুকুম দেন। এসময় মারপিটের ঘটনায় ৫ জন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, দেলুয়াবাড়ী গ্রামের মইনুদ্দিন, সরোয়ার, নওশাদ, আলাউদ্দিন, ও কামরুল ইসলাম। এদের মধ্যে সরোয়ার, ও নওশাদ গুরুতর আহত বলে আত্মীয় ও মেডিকেল সূত্রে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানাধীন দেলুয়াবাড়ি কবরস্থানে খাইরুল ইসলাম, মমিন, মাইনুল, কাজল, ফজলু, হাবিবুর রহমান, আব্দুর রহিম ও হাসিব মৃতের জানাজার সময় নির্ধারণকে কেন্দ্র করে ও পূর্ব শত্রæতার যের ধরে দেশীয় অস্ত্র লোহার হাতুড়ি, বাঁশের লাঠি-সোটা রড নিয়ে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে খায়রুল ইসলামের হুকুমে প্রতিবেশী হাবিবুর রহমান, রায়হান হাজী’র শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী ভাবে কিল-ঘুষি মারতে থাকেন।
উক্ত ঘটনায় সরাদ্দী ও নইমুদ্দিনকে হত্যার উদ্দেশ্য লোহার হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। নওশাদ আলীকে বাঁশের লাঠির আঘাতে ডান হাতের কব্জি ভেঙ্গে দেয়। আলাউদ্দীনের চোখে বাঁশের লাঠির আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে ও কামরুলের বাঁশ দিয়ে নাক ফাটিয়ে দেয়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় মাললা হয়েছে। খাইরুল ইসলাম নামে একজন আসামীকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


