IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতার সংবাদ সম্মেলনসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াইমান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কাসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই:কৃষকদের পাশে থাকার আশ্বাস সংসদ সদস্যেরপোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটকবদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে মেয়রের মতবিনিময়

প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে মেয়রের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমণ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর শাপলা ও শিমুল ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারী) বিকালে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটির নামকরণ করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। নারীর ক্ষমতায়ন, নারীরা লেখাপড়া ও খেলাধুলায় এগিয়ে গেছে। রাজশাহীতেও নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুটি শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। এরমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষার রয়েছে। সেখানে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক প্লট বরাদ্দ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মার্কেটে নারী উদ্যোক্তাদের জন্য বিক্রয়কেন্দ্র স্থাপনে জায়গা বরাদ্দ দেয়া হবে।

মেয়র আরও বলেন, রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গৃহিত তহবিল দিয়ে ব্যাংক গঠন কাজ এগিয়ে চলেছে। যার মাধ্যমে সিডিসির সদস্যরা উপকৃত হবে। ইউএনডিপির এলইউপিসি প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি হচ্ছে। এর মাধ্যমে আগামীতে আরও কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে কাজ করছে সরকার। একইসাথে ঐক্য ফাউন্ডেশন নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে।

সভায় বক্তব্য দেন, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান এবং শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন, নারী নেত্রী ইয়াসমিন ফেন্সি।

শিমুল ক্লাস্টার সুশিলার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় শাপলা ও শিমুল ক্লাস্টারের বিভিন্ন সিডিসির নেতৃবৃন্দ অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930