IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> রাজশাহীতে আনন্দঘন পরিবেশে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে আনন্দঘন পরিবেশে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কেক কেটে আনন্দঘন পরিবেশে পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনপ্রিয় এই পত্রিকাটির দুই যুগে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, পত্রিকাটির সিনিয়র রিপোর্টার ও রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফা। এরপর ব্যুরোর স্টাফ রিপোর্টার ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।

এসময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশে প্রচারিত শীর্ষ সংবাদপত্রগুলোর মধ্যে যুগান্তর অন্যতম। যুগান্তর কখনও কখনও কিছু সংবাদ প্রচার করে যেগুলো অপ্রিয় বা নেতিবাচক মনে হয়। কিন্তু সত্য প্রকাশে যুগান্তর পিছপা হয় না। সত্য ঘটনাগুলো প্রকাশ না করলে জাতির অনেক কিছুই অজানা থেকে যায়। যুগান্তর মহান মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। দায়িত্বশীল ভূমিকা পালন করে। সবকিছু মিলিয়ে এক অনন্য জায়গায় স্থান করে নিয়েছে যুগান্তর। আমি দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেন, যুগান্তর প্রতিষ্ঠার পর থেকে তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সংবাদ পরিবেশন করে চলেছে। আশা করি যুগান্তর তার ধারাবাহিকতা বজায় রাখবে। এসময় তিনি যুগান্তরের সকল সাংবাদিক ও পাঠকদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান।

আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মনির সবুজ, জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, জিয়াউল গণি সেলিম, ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সালাহ উদ্দিন, যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লাবু হক, ফটো সাংবাদিক আজম খান, বিজ্ঞাপন প্রতিনিধি শরিফুল ইসলামসহ রাজশাহী কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31