IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে বাঙালির ঐতিহ্য পিঠা প্রতিযোগীতা

রাজশাহীতে বাঙালির ঐতিহ্য পিঠা প্রতিযোগীতা

ধূমকেতু প্রতিবেদক : পিঠা বাঙালির চিরাচরিত ঐতিহ্যের মধ্যে অন্যতম। সেই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছরের ন্যায় এবারেও রাজশাহীতে অনন্যা ম্যাগাজিন ও লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও প্রতিযোগিতা।

শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজকরা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা উক্ত অনুষ্ঠানকে সাধুবাদ জানান।

লবি রহমান তার ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে।

তিনি আরও জানান, অলাভজনক এই প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত কি কি কাজ করে চলেছেন। পরবর্তীতে প্রতিযোগিদের কাছে যেয়ে খাবার পরিদর্শন করেন বিচারকগণ।

এদিকে প্রধান অতিথি শুভ্রা রাণী চন্দ বলেন, নারীদের ঐতিহ্য ধরে রাখতে হবে রন্ধনশিল্পের মাধ্যমে। এটাও পরবর্তীতে আয়ের একটি বড় উৎস হতে পারে।

অতিথিবৃন্দ বলেন, পরবর্তী প্রজন্মকে পিঠা সম্পর্কে জানাতে এ ধরনের অনুষ্ঠান সময়ের দাবী।

প্রধান বিচারকগণ প্রতিযোগিদের স্টল পরিদর্শন করেন। পরে প্রতিযোগিদের তৈরি খাবার খেয়ে তাদের বিচারকার্য সম্পাদন করেন। এ অনুষ্ঠানে চল্লিশোর্ধ্ব প্রতিযোগি অংশগ্রহণ করেন।

লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের সভাপতি লবি রহমান বলেন, বাঙালির প্রিয় খাবার পিঠার পরিবর্তিত রূপ নয় বরং প্রাচীন পিঠাকেই ধরে রাখতে কাজ করছেন তিনি। সেই সাথে বিশ্ব দরবারে নিজ দেশের ঐতিহ্যবাহী খাবারকে পরিচয় করিয়ে দিতে এ কাজে পারদর্শী নারীদের ও আহ্বান জানান তিনি।

এদিকে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের রাজশাহীর সভাপতি রোজী সিদ্দিকী বলেন, রাজশাহীতে পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীদের নিয়ে গ্রান্ড ফিনালেতে বিজয়ী হওয়ার আশার ব্যক্ত করেন তিনি।

পিঠা প্রতিযোগিতা শেষে পিঠা উৎসবে মেতে উঠে তারা। সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেলাটি। লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন তাদের সূচনা লগ্ন থেকেই এভাবেই রন্ধনশিল্পী ও নারী উদ্যেক্তা তৈরিতে কাজ করছেন বলে সংশ্লিষ্টরা।

বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক সেফ টনি খান, নাজমা রহমান, অনু চৌধুরী, মুশারৎ জাহান রুমী, রাহাতুল আবকা, রিক্তা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ড. শামসুল আলম, শাবরীনা শারমিন বনি, প্রফেসর ড. জুয়েলি বিশ্বাস, গোলাম আজম, সাইদুল ইসলাম।

ইউটিউব :

ফেসবুক :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ