IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> তানোরে মামলার পাঁচ দিনেও গ্রেপ্তার হয়নি আসামীরা, হতাশ প্রতিবন্ধী নেতারা

তানোরে মামলার পাঁচ দিনেও গ্রেপ্তার হয়নি আসামীরা, হতাশ প্রতিবন্ধী নেতারা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাবেক ও বর্তমান মেয়র বাহিনী দ্বারা এক শারীরিক প্রতিবন্ধী নেতা শামসুল আলমকে মারপিট ও পাশবিক নির্যাতনের ঘটনায় ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর সদরের থানা মোড় নামক স্থানে জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থা ও আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থার কাউন্সিলর সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও মুন্ডুমালা পৌরসভার বর্তমান মেয়র সাইদুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এতে প্রতিবন্ধী সংস্থার বিপুল সংখ্যক কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরা হলেন, জেলা প্রতিবন্ধী নারী পরিষদের সভানেত্রী আমেনা খাতুন, আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ আলম আলী, নারী ও শিশু সম্পাদিকা শিউলী খাতুন প্রমুখ।

এদিকে মামলার ৫ দিনেও কোন আসামীকে গ্রেপ্তার না হওয়ায় সংস্থার নেতারা চরম ক্ষোভ প্রকাশ করেন। মুল হোতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুর রহমান প্রকাশ্যে চলাফেরা করছেন বলে দাবি নির্যাতনের শিকার শামসুল আলমের। সাবেক ও বর্তমান মেয়র মঙ্গলবারে রাজশাহী শহরে এনাগ্রুপের পক্ষ থেকে দুপুরের দাওয়াত খান এমন ছবি ফেসবুক দেখা যায়।

শামসুল আলম জানান, আসামীরা প্রভাবশালী এজন্য প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না। আমি প্রতিবন্ধী বলে কি ন্যায্য বিচার পাবনা। তারা প্রকাশ্যে দাওয়াত খাচ্ছেন, আর আমি হাসপাতালে কাতরাচ্ছি। আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হোক, নচেৎ আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

এদিকে সাবেক মেয়র গোলাম রাব্বানী জানান, জামিন নেওয়া হয়নি, অল্প সময়ের মধ্যে জামিন নেওয়া হবে।

প্রসঙ্গ, গত বুধবার (১ ফেব্রুয়ারি) ‘তানোরের উন্নয়ন’ নামের একটি ফেগ ফেসবুক আইডি থেকে মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর স্ত্রী ও ভাতিজার ছবিসহ কুরুচিপূর্ণ কথা লিখে অজ্ঞাত একব্যক্তি ছবিসহ একটি পোষ্ট দেন। কিন্তু এমন কুরুচিপূর্ণ ওই ফেসবুক পোষ্টটি প্রতিবন্ধী শামসুল আলমের আইডি থেকে হয়নি বলে নিশ্চিত হয়ে জব্দকৃত মোবাইল ফোন ঘটনার দিন রাতে শামসুল আলমকে ফেরৎ দিয়েছে পুলিশ। কিন্তু এমন আইডি কে কোথায় থেকে ব্যবহার করছেন তা এখনো বের করতে পারেনি পুলিশ।

এরই সূত্র ধরে সন্দেহের বসে গত ১ ফেব্রুয়ারী বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ি ও মুন্ডুমালা মহিলা কলেজ প্রবেশ মোড় নামক স্থানে চলন্ত অটোগাড়ী পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে শামসুল আলমের ওপর হামলা চালান মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর মহল্লার বাসিন্দা মৃত মোহাম্মাদ আলী মাহামের পুত্র উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও মুন্ডুমালা পৌরসভার বর্তমান মেয়র সাইদুর রহমান। খবর পেয়ে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের পুলিশ শামসুল আলমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেন।

শারীরিক প্রতিবন্ধী শামসুল আলম (৫০) এর বাড়ি মুন্ডুমালা পৌর এলাকার চিনাশো মহল্লায়। তার পিতা আলহাজ্ব ইউসুফ আলী। তিনি ‘জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও তানোরে অবস্থিত ‘আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি। এ রির্পোট পর্যন্ত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন প্রতিবন্ধী শামসুল আলম।

এঘটনায় মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী (৫৬), পৌরসভার বর্তমান মেয়র ও মুন্ডুমালা সাদিপুর মহল্লার বাসিন্দা মৃত সাইনাল হকের পুত্র সাইদুর রহমান (৫২), তার ছেলে মনিরুল ইসলাম সাদ (৩০), সাদিপুর গ্রামের জুয়েল রানা (৩০), অপূর্ব হালদার (৩০) ও গয়ানাথ কর্মকার (৩০) এর বিরুদ্ধে প্রতিবন্ধী শামসুল আলম বাদী হয়ে তানোর থানায় গত ৩ ফেব্রুয়ারী সকালে মামলা দায়ের করেন। ওই মামলার আসামীদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের জন্য বিপুল সংখ্যক প্রতিবন্ধীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31