ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রায়পাড়া জামে মসজিদের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) জুম্মার নামাজের পূর্বে আনুষ্ঠানিকভাবে রায়পাড়া জামে মসজিদের উদ্বোধন করেন মেয়র। এসময় মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাসিক মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রায়পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ইসমাঈল আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ।


