ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দৃষ্টি সাহিত্য সংসদের সাহিত্য সভা অনুষ্ঠিত। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
দৃষ্টি সাহিত্য সংসদের সভাপতি ড. উষা রাণী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেবেকা আসাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কবি নুরুল উল ইসলাম, পণ্ডিত কানু মোহন গোস্বামী, মনজু রহমান, সোহেল মাহবুব, আতিয়া চৌধুরী, রোকেয়া রহমান, ফেরদৌস নেক পারভিন, শফিকুল ইসলাম, রাজেন্দ্রনাথ সরকার, দেওয়ান শামসুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন, ওয়ালী উল ইসলাম, কামরুন নাহার, শাপলা শিকদার, মুহতাসিনা তামান্না, সিরাজুম মুনির জয়, মুনওয়ার আনজুন রিফাত, সমতোষ রায়, হাসিনা বিশ্বাস, মাহফুজা খানম, খন্দকার নাসির উদ্দিন, সরদার মুক্তার আলী প্রমুখ।
সভায় প্রয়াত কবি মুকুল কেশরীর উপর বিশেষ আলোচনা ও দোয়া করা হয়।


