ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে “বসন্ত উৎসব ১৪২৯” উৎযাপিত হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, আমন্ত্রিত অতিথি প্রফেসর ড. রীনা রানী দাস, পরিচালক (অবঃ) এইচএসটিটিআই, রাজশাহী, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, সাহিত্য সংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইনসহ কলেজের সকল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মাধ্যমে এই উৎসব উদ্যাপিত হয়।


