ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১১ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, শাহ্মখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৬ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ২৫৪ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।
আটককৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


