ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ নিবাসী মরহুম এএইচএম ওয়াহিদুজ্জামান ঠান্ডুর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুম্মা হেঁতেমখা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা।
এসময় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন এ.এইচ.এম ওয়াহিদুজ্জামান ঠান্ডুর। মৃত্যুতে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।


