ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন রাজশাহী বিভাগ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী বঙ্গবন্ধু কলেজের উপাধক্ষ্য কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এয়কুব বাদশা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন রাজশাহী বিভাগের আহŸায়ক মোহাম্মদ শোয়াইব প্রমুখ।


