IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি
Home >> রাজশাহী >> রাজশাহীতে দিনের আলো হিজরা সংঘের স্মারকলিপি প্রদান

রাজশাহীতে দিনের আলো হিজরা সংঘের স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে বিভিন্ন দাবী আদায়ের লক্ষে হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা র‌্যালি, মানববন্ধন ও রাসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গোরহাঙ্গা গোরস্থান সংলগ্ন স্থান থেকে র‌্যালি নিয়ে নগর ভবনের সামনে আসেন। সেখানে মুল রাস্তায় দাঁড়িয়ে তারা মানববন্ধন করেন।

পরে তারা বিভিন্ন দাবী সম্মলিত স্মারকলিপি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন।

এসময়ে উপস্থিত ছিলেন, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সম্পাদক জয়িতা পলি, কোষ্যাধ্যক্ষ জুলি, প্রকল্প সমন্বয়কারী রাহমুনা শারমিন সমাপ্তি, হিজড়া গুরু হীরা খান ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও র‌্যালি ও মানববন্ধনে প্রায় শতাধীক হিজড়া।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী অত্যন্ত অবহেলিত ও অনাদৃত একটি প্রান্তিক জনগোষ্ঠি। তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। ভারত, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এই জনগোষ্ঠি বসবাস করছে প্রাচীন কাল থেকে। কিন্তু সর্বদা তাদের প্রতি নেতিবাচক আচরন, লাঞ্চনা ও বৈষম্য এই জনগোষ্ঠিকে পিছিয়ে রেখেছে। তাদের এই অবস্থা থেকে উত্তোরনের জন্য রাজশাহীতে দিনের আলো হিজড়া সংঘ ২০০২ সাল থেকে সরকারের সঙ্গে কাজ করছে।

আরো উল্লেখ করেন, তাদের প্রচেষ্ঠায় ২০১৩ সালে বর্তমান সরকার তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও গত কয়েকদিন পূর্বে পিতার সম্পদে অংশিদারিত্ব নিশ্চিত করে প্রজ্ঞাপন জারী করেছেন। তবে এখনো তাদের অনেক কাজ বাঁকী রয়েছে। যেমন কর্মসংস্থান, সংগঠনের জন্য জমি ও গৃহনির্মানের ব্যবস্থা করা, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা এবং কারিগরী প্রশিক্ষণসহ স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবী জানান এই স্মারকলিপির মাধ্যমে। মেয়র স্মারকলিপি গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31