IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ; ইউএনও বরাবর লিখিত অভিযোগচাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে জাফর ইকবালচাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানদক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যুআলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীর বিজ্ঞ আইনজীবীদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

রাজশাহীর বিজ্ঞ আইনজীবীদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার (৮ মে) দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত ১নং পুরাতন বার ভবন হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আবারো মনোনয়ন দিয়েছেন। আমার জন্মের শহর রাজশাহী। আমার পূর্বপুরুষ এ অঞ্চলে রাজনীতি করেছে। এ নগরীর উন্নয়নে কাজ করতে পেরেছি। নগরীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। রাজশাহী দুই বার পরিবেশ পদক, এগারো বার স্বাস্থ্যসেবায় প্রথম স্থান অর্জন করেছে। রাজশাহী এখন এশিয়ার মধ্যে অন্যতম পরিচ্ছন্ন নগরী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।

রাসিক মেয়র বলেন, উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান এটাই মুল বিষয়। রাজশাহীকে এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে কাজ করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহী থেকে কলকাতা রেল যোগাযোগ, বাস যোগাযোগ, নৌপথ, নৌবন্দর স্থাপন কাজ এগিয়ে চলেছে। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি পাবে। বিসিক-২ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে, চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা এগিয়ে নিতে নগরীর উত্তরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কাজ এগিয়ে চলেছে। সেখানে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তোলা হবে। রাজশাহীকে পূর্ণাঙ্গ শিক্ষানগরী রূপে গড়ে তুলতে রাজশাহীতে কৃষি বিশ্ববদ্যালয় স্থাপন করতে হবে। আগামীতে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের ভবনটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন মেয়র।

রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাভভোকেট ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ইয়াহিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক জমসেদ আলী। সঞ্চালনা করেন এ্যাড মাজেদুল আলম শিবলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, এ্যাড জালাল উদ্দিন, এ্যাড রাশেদুন নবী আহসান, এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা, এ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ