IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> রাজশাহীর মুসলিম মৎসজীবী সমাজের সাথে মেয়রের মতবিনিময়

রাজশাহীর মুসলিম মৎসজীবী সমাজের সাথে মেয়রের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মুসলিম মৎসজীবী সমাজের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (১১ মে) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগরীর মুন্সিডাঙ্গায় ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনেয় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে যে উন্নয়ন হয়েছে, তার সবই কিছুই দৃশ্যমান। করোনা মহামারি কারণে দেড় বছর উন্নয়ন কাজ ব্যাহত হয়। এরপরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার দাম বৃদ্ধি ইত্যাদি কারণে প্রায় আড়াই বছর কাজ করা যায়নি। এসব সংকটের মধ্যেও যে উন্নয়ন করেছে, তা দৃশ্যমান। রাজশাহীর উন্নয়নে আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আগামীতে করতে চাই। এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই।

মুসলিম মৎসজীবী ঈদগাহ কমিটির সভাপতি ও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুল রহমান কালুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাহেব বাজার মুসলিম মৎসজীবী ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক বাবলু, মুন্সীডাঙ্গা মুসলিম মৎসজীবী সমাজের সাধারণ সম্পাদক হযরত আলী, স্থানীয় গোলাম আম্বিয়া প্রমুখ।

সভা সঞ্চালনা করেন, রাজশাহী সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার।

সভায় বড় বনগ্রাম (ভাড়ালীপাড়া) মুসলিম মৎসজীবী সমাজের ফরিদুল হক, নওদাপাড়া মুসলিম মৎসজীবী সমাজের সভাপতি জান মোহাম্মদ, হাজরা পুকুর মুসলিম মৎসজীবী সমাজের সভাপতি আলী হোসেন, শিরোইল মুসলিম মৎসজীবী সমাজের সভাপতি ফিরোজ আলী, রামচন্দ্রপুর মুসলিম মৎসজীবী সমাজের সভাপতি আলী সরদার, শেখেরচক মুসলিম মৎসজীবী সমাজের সভাপতি জহুরুল, মুন্সীডাঙ্গা মুসলিম মৎসজীবী সমাজের সভাপতি বদরে আলম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031