IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘নগরীতে আরও ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করতে চাই’

‘নগরীতে আরও ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করতে চাই’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২০১৯ সালে রাজশাহীর উন্নয়নে প্রায় ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মধ্যে ১২০০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আরও ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামীতে নির্বাচিত হলে আরও ৩ থেকে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে আসতে চাই। আগামীতে সব মিলে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করতে চাই।

শনিবার (২০ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে কোন কাজটা আগে করা জরুরি, কোন কাজে নাগরিকদের সুযোগ-সুবিধা বেশি নিশ্চি হবে। এসব আমার সব জানা আছে। আগামীতে সুযোগ পেলে আরো পরিকল্পিতভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই।

রাসিক মেয়র আরও বলেন, বড় প্রকল্পটি অনুমোদনের পরপরই সারাদেশে করোনার প্রকোপ দেখা যায়। তখন করোনা মোকাবেলার কাজে নিয়োজিত হই। প্রধানমন্ত্রীর সহযোগিতায় করোনাকালীন সময়ে দফায় দফায় খাদ্য, নগদ অর্থ, বিনামূল্যে অক্সিজেন সেবা সহ বিভিন্ন সেবা প্রদান করেছি।

রাজশাহীকে শিক্ষা নগরী রূপে গড়তে তুলার কথা উল্লেখ করে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। আগামীতে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ আছে। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

শিল্পায়ন ও কর্মসংস্থানের বিষয়ে রাসিক মেয়র বলেন, এবার লক্ষ্য রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। রাজশাহীতে নৌবন্দর স্থাপন ও নৌরুট চালুর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রথম পর্যায়ে ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে গোড়াগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এরপর রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালু করতে চাই। এটি চালু হলে ব্যবসা-বাণিজ্য ও অথনীতি গতিশীল হবে। এছাড়া রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে। আমি নির্বাচিত হলে দায়িত্ব তিন মাসের মধ্যে ট্রেন ও বাস চালু করা সম্ভব হবে। বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের এখানে অগ্রাধিকার দেয়া হবে। শহরের আয়তন বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে। শহরের আয়তন বৃদ্ধির পর সম্প্রসারিত এলাকায় প্রশস্ত রাস্তা, ড্রেন, স্কুল ও কলেজ প্রতিষ্ঠাসহ নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরীফ রাজিব, যুগ্ম সম্পাদক কায়সান আহমেদ প্রমুখ।

সঞ্চালনা করেন, মহানগর মেস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31