IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘রাজশাহীকে আরও সুন্দর ও কর্মচঞ্চল শহর হিসেবে গড়ে তুলতে চাই’

‘রাজশাহীকে আরও সুন্দর ও কর্মচঞ্চল শহর হিসেবে গড়ে তুলতে চাই’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৬টায় নগরীর শিরোইল মঠপুকুর থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এরপর বালিয়াপুকুর মোড় ও দেবিশিংপাড়ায় গণসংযোগ ও পথসভায় করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় পথসভাগুলোতে মানুষের ঢল নামে।

পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এবার আমার নির্বাচনী স্লোগান- ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’। আমাদের ছেলে-মেয়েদের কর্ম দরকার। তাদের মধ্যে কেউ উচ্চ শিক্ষিত, কেউ মধ্যম, কেউ অষ্টম শ্রেণী পাস, আবার কেউ তেমন পড়াখেলা করতে পারেনি। সবার জন্যেই কর্মের ব্যবস্থা করতে হবে। যারা সুয়েটার বুনবে তাদের জন্য সুয়েটার কারখানা, যারা কাপড় সেলাই করতে তাদের জন্য কাপড়ের কারখানা, যারা হাতে-কলমে কাজ করতে তাদের জন্য কৃষি নির্ভর কারাখানা তৈরি করতে চাই। নওদাপাড়ায় শিল্প এলাকা গড়ে উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী বিসিক শিল্পনগরী-২ দিয়েছেন, সেটি নির্মাণ সম্পন্ন হয়েছে, এখন প্রায় ২২৭টি প্লট আগ্রহী উদ্যোক্তদের বরাদ্দ দেওয়া হবে। ঢাকা থেকে, গাজীপুর থেকে, নারায়ানগঞ্জ থেকে শিল্পপতির নিয়ে এসে ছোট করে হলেও কিছু গার্মেন্টস, সুয়েটার, কৃষিজাত পণ্য ভিত্তিক শিল্পকারাখানা করতে চাই। সেখানে আগামী ৫ বছরে অন্তত ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মের ব্যবস্থা হবে। আপনারা দোয়া করবেন, নৌকা মার্কায় ভোট দিবেন, আমি যেন আপনাদের খেদমত করে যেতে পারি।

তিনি আরও বলেন, রাজশাহী ইতোমধ্যে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে আগামী ৫ বছরে রাজশাহী আরো সুন্দর শহর হবে, কর্মচঞ্চল শহর হবে। আর মাত্র কয়েকটি বছর আপনারা অপেক্ষা করেন, আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, ২৭ নং আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক নওশাদ আলী, ২৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31