IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গুজব বিরোধী সমাবেশ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গুজব বিরোধী সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক : “গুজব-অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন, নৌকার পক্ষে থাকুন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুজব বিরোধী সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর।

শনিবার (১০ জুন) সন্ধ্যা ৭টাই, হাদির মোড় বাধেঁ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। জেলা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে এবং স্টুডেন্ট ফ্রন্টের সাবেক সভাপতি সামিয়া খাতুন বিথীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

আরও বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, জেলা সহ সভাপতি এ্যাডভোকেট জোছনা খাতুন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তামিম শিরাজী, রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, নির্মূল কমিটির মহিলা ইউনিটের সভাপতি আলিমা খাতুন লিমা, সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম মুন্নি, নির্মূল কমিটির ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু।

আবারও সিটি নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে। সাধারণ মানুষদেরর মাঝে বলা হচ্ছে হাতপাখা মার্কায় ভোট দিলে একটা হজের সওয়াব পাওয়া যাবে। যা পুরোপুরি ভিত্তিহীন একটি বক্তব্য।

নদী পাড়ের বস্তিবাসীদের বলা হচ্ছে; তাদের বস্তি উচ্ছেদ করা হবে। রাজশাহীতে তাদের আর থাকতে দেওয়া হবে না। বস্তি উচ্ছেদ করে সেখানে রিভার সিটি তৈরি করা হবে। হোটেল নির্মাণ করা হবে।

সমাবেশের প্রধান অতিথি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন; ‘সত্য সবসময় বাস্তব। গুজব সবসময়ই অবাস্তব। গুজবে কেউ কান দেবেন না। যারা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়, আপনারা তাদের প্রতিহত করুন।’

বিশেষ অতিথি অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ‘যারা ধর্মের দোহাই দিয়ে আপনাদের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করছে তাদের চিহ্নিত করুন। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা সচেতন হোন। আশেপাশের মানুষকে সচেতন করুন।’

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব তামিম শিরাজী বলেন, ‘সাবেক সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ইতিমধ্যেই রাজশাহীর নান্দনিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছেন। তবুও আমরা লক্ষ্য করছি, তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। এসকল অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রাজশাহীবাসীর ভাগ্য পরিবর্তন এবং তরুণ সমাজের কর্মসংস্থান এর জন্য খায়রুজ্জামান লিটন কে নৌকা প্রতীকে নির্বাচিত করুন।’

ভোট আসলেই গুজবের বিষয়টি আমরা বেশি লক্ষ্য করছি।

সমাবেশে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক ইখতিয়ার প্রামাণিক, সহ সভাপতি মাহফুজ হোসেন, নাফিউল হক নাফিউ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31