IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে : শাহরিয়ার

নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে : শাহরিয়ার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : শেখ হাসিনার আমলে ভালো শিক্ষা ছাড়া চাকরিতে প্রবেশের সুযোগ নেই বলে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, অনার্স পড়ার পর ঠিক করতে হবে আমি কি করবো। সেই চিন্তা থেকে লক্ষ্য যদি স্থির থাকে, সততা থাকে তাহলে কোন কাজে এগিয়ে যেতে বাঁধা হবেনা।

নিজের জীবনের প্রথম ইনকামের গল্প তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দোকান প্রতি ১টাকা হারে দোকানের তালিকা করে প্রথম ৪৮২ টাকা ইনকাম করেছি। টিউশনি করে আয় করেছি। তাই জীবনের কোন কাজই ছোটনা। হতাশা মানুষের জন্য নয়। হতাশার চাপে কোন লাভ নেই। তাই নিজের পায়ে দাড়াতে হলে, শুধু চাকরির পেছনে না ছুটে নিজের চিন্তাকে কাজে লাগিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

শনিবার (১০ জুন) শাহদৌলা সরকারি কলেজের আয়োজনে রাষ্টবিজ্ঞান বিভাগ, প্রাণী বিজ্ঞান বিভাগ ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এর স্নাতক (সন্মান) শ্রেণীর কোর্স সমাপনী (শিক্ষা বর্ষ-২০১৭-১৮) এবং প্রাক্তন অধ্যক্ষ মন্ডলীর সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বাবার কাছে শিখেছি কিভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষের তৈরি সংকট মোকাবেলা করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেভাবে হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা দেখে তার কাছ থেকেও শিখেছেন।

তিনি বলেন, কলেজটির সভাপতির দায়িত্ব পালন কালে অনার্স (সন্মান) কোর্স থেকে শুরু করে বর্তমান সরকারের স্বদিচ্ছায় কলেজটি সরকারি করণ করা হয়েছে। এতে গ্রামেও অনার্স কোর্সে পড়ার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্যকালে ছাত্রাবাস, শ্রেণীকক্ষ, ল্যাব সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের দাবি করেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল হানিফের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শারিমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক আমিরুল ইসলাম, অধ্যক্ষ নছিম উদ্দীন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থী আফসানা ইয়াসমিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবিনা ইয়াসমিন, প্রাণী বিজ্ঞান বিভাগের ফয়সাল আহমেদ।

বক্তব্যকালে শিক্ষক-শিক্ষার্থীরা বলেছেন, উচ্চ শিক্ষা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে গ্রামেও অনার্স কোর্স চালু করা হয়েছে। গ্রামে অনার্স কোর্সে পড়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের স্বদিচ্ছায় ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় কলেজটি সরকারি করণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, প্রাণী বিজ্ঞান বিভাগের প্রধান মুসলিমা খাতুন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান শরিফা খাতুন, আড়ানি পৌর মেয়র মুক্তার আলীসহ আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি শিক্ষিক-শিক্ষিার্থী।

বিদায়ীদের ছেড়ে যাবার কষ্ট আর অবসর জীবনের সন্মাননা। দুই মিলে তৈরি হয় অন্যরকম আবহ। এর আগে কলেজ প্রাঙ্গনে স্থাপিত, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। পরে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31