IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> রাজশাহী >> তানোরে বাকপ্রতিবন্ধী নাবালিকা মেয়েকে নির্যাতন

তানোরে বাকপ্রতিবন্ধী নাবালিকা মেয়েকে নির্যাতন

নির্যাতন, শ্লীলতাহানী

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে নাবালিকা বাকপ্রতিবন্ধী (১৩)মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সকালে কৌশলে নিয়ে গিয়ে দিন ও রাতভর পাশবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কলমা ইউনিয়ন (ইউপিতে) গত সোমবার সকালে নিয়ে গিয়ে রাতভর নির্যাতনের ঘটনা ঘটে। এঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে দুই সন্তানের জনক জাহাঙ্গীর আলমকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার বাড়ি কলমা ইউপি এলাকার বনগাঁগ্রামে। সে আবুল কাশেমের পুত্র।

ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও থানা পুলিশের ভূমিকা একেবারেই নিরব বলে দাবি অভিযোগ কারীর। রাতভর পাশবিক নির্যাতন করে পরের দিন মঙ্গলবার বিকেলে মেম্বার মিন্টু ও মেম্বার সাজ্জাদ হোসেনের মাধ্যমে রফদফা করে মেয়েকে এনে পরিবারের হাতে তুলে দেয়া হয়। এদিকে ঘটনা ধামা চাঁপা দিতে মরিয়া ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বলেও অভিযোগ উঠেছে। ফলে এমন পাশবিক ঘটনায় বিচার না পেয়ে ফুঁসে উঠেছে ভিকটিমের পরিবারসহ ইউপি বাসী।

তবে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন জানান, সোমবার সকালে বাকপ্রতিবন্ধী নাবালক মেয়েকে তুলে নিয়ে মঙ্গলবার সকালে তাকে রেখে জাহাঙ্গীর উধাও হয়ে গেছেন। এজন্য আমি মেয়েকে মঙ্গলবার বিকেলে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।

আপনি নাকি জাহাঙ্গীর কে সরিয়ে দিয়ে আপোষ মিমাংসা করে মেয়েকে পিতার কাছে দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, আসলে বিচার সালিশ না মেম্বার মিন্টুসহ কয়েকজন মিলে মেয়েকে পিতার হাতে তুলে দেয়া হয়েছে। থানার এস আই জাহাঙ্গীর বলেছে আপনি অভিযুক্ত জাহাঙ্গীর কে পালাতে সহায়তা করেছেন প্রশ্ন করা হলে কোন সদ উত্তর না দিয়ে একই কথা বলে এড়িয়ে যান।

আরেক মেম্বার শামসুল আলম মিন্টুর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেয়ের পিতার সাথে যোগাযোগ করেন সে সবকিছু জানে। আপনি ও সাজ্জাদ মেম্বার মিলে মেয়েকে তার পিতার কাছে দিয়েছেন প্রশ্ন করা হলে উত্তরে একই কথা বলেন। মেয়ের পিতার মোবাইল নম্বর চাইলে তিনি জানান আমি কাজে ব্যস্ত আছি বলে তিনিও দায় সারেন।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর দুই সন্তানের পিতা, এর আগেও নারী কেলেংকারীর ঘটনা ঘটিয়েছিল। ওই সময় বিচার সালিশ না করে জেলে গেলে পুনরায় এমন অমানুবিক ঘটনা ঘটাতে পারত না। ১৩ বছরের বাকপ্রতিবন্ধী মেয়েকে দিনে রাতে নির্যাতন করবে আর থানা পুলিশ ব্যবস্থা নিবে না এটা কোন আইন। এতদিনে মামলা করে আটক করা উচিত ছিল। এভাবে ছাড়া পেলে লম্পট নারী লোভী জাহাঙ্গীর এমন ঘটনা ঘটাতেই থাকবে। কিন্তু চোখে পড়ার মত পুলিশের কোন ভূমিকা নেই। পুলিশ যদি ইচ্ছে করে গর্তের মধ্যে থাকলেও তাকে বের করতে পারবে। এমন পাশবিক অমানুবিক ঘটনার বিচার না হলে কি বলার আছে।

ভিকটিমের পিতা আক্ষেপ করে বলেন, সোমবার সকালে নিয়ে গিয়ে দিনে রাতে যে নির্যাতন করেছে ভাষায় প্রকাশ করা যাবেনা। মেয়ে কথা বলতে পারেনা, তার উপর অমানুবিক মধ্যযুগীয় কায়দায় নির্যাতন হয়েছে। মেম্বারেরা মেয়েকে বাড়িতে দেওয়ার পর থেকে সে ভালো ভাবে চলাফেরা ও বাড়ি থেকে বের হচ্ছে না। বাকপ্রতিবন্ধী মেয়ে কখন কি করে বসে বলা মসকিল। ক্ষোভে হয় তো আত্মহত্যার মত পথও বেছে নিতে পারেন। কারণ আশপাশের লোকজন মারাত্মক ঘৃনার দৃষ্টিতে দেখছেন। আমি গরীব মানুষ কি করার আছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, অভিযুক্তকে আটক করা যেত কিন্তু মেম্বার সাজ্জাদ ও আরেক জন পালিয়ে যেতে সহযোগীতা করেছেন। সব দায় মেম্বার সাজ্জাদের, তার জন্য আটকও করা যায়নি এবং মামলা রেকর্ড করা যায়নি। এরা কিসের জনপ্রতিনিধি আর কিসের নেতা যে অসহায়েরা বিচার পায়না।

ঘটনার পাঁচদিন অতিবাহিত হয়েছে আসামী আটক বা মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, অভিযুক্তকে আটক করে মামলা রেকর্ড করা হবে এবং সে কোথায় আছে কোন সংবাদ পেলে সহযোগীতা করার জন্য আহবান করেছেন তিনি।

সিনিয়র সহকারী পুলিশ গোদাগাড়ী (সার্কেল) সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে অবহিত করলে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে সকল ধরনের আইন গত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031