IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> আগামীকাল ভোট, কেন্দ্রে উপকরণসহ সংশ্লিষ্টরা

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন আগামীকাল

আগামীকাল ভোট, কেন্দ্রে উপকরণসহ সংশ্লিষ্টরা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল সোমবার (১৭ জুলাই)। এই নির্বাচনে, প্রতিদ্ব›িদ্বতা করছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস), আরেকজন বাঘা পৌর সভার সংরক্ষিত ওয়ার্ডের (৭,৮,৯) সাবেক নারি কাউন্সিলর রিনা খাতুন (ফুটবল)।

শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হলেও নিরুত্তাপ ভোটে এখন আলোচনা চলছে হোটেল, রেস্তোরাঁ, বাস-টার্মিনাল, স্টেশন, ব্যবসা প্রতিষ্ঠান, গ্রাম- গঞ্জে। ভোটাররা হিসাব-নিকাশ করছেন প্রার্থীদের অতীত নিয়ে। ভোট কেন্দ্রে উপস্থিতির হার কম হবে বলে ধারনা অনেকের। তবে জয় পরাজয় নির্ধারণ হবে জনসমর্থনে।
রোববার (১৬ জুলাই) সকাল থেকে নির্বাচনের উপকরণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ জন্য ব্যবহার করা হয়েছে শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি যানগুলোর। বৈধ কোনো কাগজপত্র না থাকলেও গাড়ির স্বল্পতার কারণে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে অনেকটাই ভরসা করতে হয়েছে অবৈধ এসব যানে। পেয়ে গেছে অলিখিত বৈধতা। নির্বাচন শেষে ফিরে আসবে যানগুলো। পাবে পরিবহন খরচ। জাতীয় নির্বাচনসহ যে কোনো নির্বাচন এলেই অতি জরুরি হয়ে পড়ে এসব অবৈধ যান।

রোববার সরেজমিন, উপজেলা নির্বাচন অফিস, বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যানবাহনগুলো ভোটকেন্দ্রে যেতে দেখা যায়। গাড়ির ভিড়ে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।

জনসাধারণের যাতায়াত, পণ্য পরিবহন, নির্মাণ সামগ্রীসহ সব ক্ষেত্রেই এখন জনপ্রিয় হয়ে পড়েছে নছিমন, করিমন ও ভটভটিসহ অবৈধ এসব যানবাহন। স্থানীয়ভাবে নছিমন, করিমন, ভটভটি ও কুত্তা গাড়ী নামে পরিচিত।

বৈধ কাগজপত্র ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে সড়ক, মহাসড়কেও। ঘটছে অহরহ দুর্ঘটনা। সংশ্লিষ্ট দপ্তর এগুলোর অনুমোদন দিতে পারছে না আবার উচ্ছেদও করতে পারছে না। উভয় সংকটে পড়েছে সংশ্লিষ্ট দপ্তর। এসব অবৈধ যানগুলোই কখনও কখনও বৈধ হয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন বলেন, নির্বাচনে পরিবহন হিসেবে যে পরিমাণ গাড়ি দরকার, তা আমাদের নেই। তাছাড়া দূরদূরান্তে অটোভ্যানে উপকরণ পাঠানো অসম্ভব। গাড়ি পাওয়া যায় না। এখন নছিমন, করিমন গাড়িগুলো সবর্ত্র চলাচল করছে। আমাদেরও এসব পরিবহন ব্যবহার করতে হচ্ছে। এজন্য তাদের পরিবহন খরচ দেওয়া হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ জুলাই) উপজেলার ৫৯টি কেন্দ্রের ৪২০ টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ৫৯জন প্রিজাইটিং অফিসারসহ ৪২০জন সহকারি প্রিজাইটিং অফিসার,৮৪০ জন পোলিং অফিসার নিযোগ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার-ভিডিপির পাশাপাশি থাকবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ও বিজিবির ষ্টাইকিং ফোর্স।

দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত বাঘা উপজেলায়, মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ৮১ হাজার ৩৬২ এবং নারি ৮১ হাজার ২৭৫ জন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, ভোটাররা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পারেন,সেজন্য আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল প্রস্তুতি তাদের রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31