IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> বড়গাছি বাজারের গাছগুলো সংরক্ষণের দাবিতে স্মারকলিপি

বড়গাছি বাজারের গাছগুলো সংরক্ষণের দাবিতে স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বড়গাছি বাজার এবং বাজার সংলগ্ন রাস্তার ধারের সরকারি জায়গায় বেড়ে উঠা পাঁচটি বট-পাইকড় গাছ কর্তন বন্ধ করাসহ সেগুলো দ্রুত সংরক্ষণের পদক্ষেপ নিতে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহাম্মেদকে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর তরুণরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমার সঙ্গে এক তরুণ প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মারকলিপির কপি তাদের হাতে তুলে দেন।

সাক্ষাৎকালে তরুণ প্রতিনিধি দলে ছিলেন, গবেষণাধর্মী উন্নয়নমূলক যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম’র সভাপতি শাইখ তাসনীম জামাল, গবেষণাধর্মী উন্নয়নমূলক যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান আতিক, সদস্য রবিন শেখ, ফারজানা নাজনীন মুন্নি, গ্রীন ভয়েস রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিমসহ স্থানীয় তরুণ সংগঠন ও ফোরামের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে যে, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশেষ বৈশিষ্ট্য মন্ডিত আদিভূমি বরেন্দ্র অঞ্চল। নিকট অতীতে বরেন্দ্র অঞ্চলখ্যাত রাজশাহীর ঐতিহ্য এবং ইতিহাস অত্যন্ত সুদৃঢ ছিলো। এই অঞ্চলে প্রাচীন সকল বৃক্ষ কেটে দিনে দিনে ‘বৃক্ষ শূণ্য’ করা হচ্ছে। একই সাথে বিভিন্ন সময়ে প্রয়োজনে বা অপ্রয়োজনে গাছ খেকোরা কৌশলে বৃক্ষ কর্তন করছেন।

স্মারকলিপি তারা বলেছেন, সম্প্রতি প্রত্যক্ষ পর্যবেক্ষণে আমরা জানতে পারি যে, রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বড়গাছি বাজারে এবং বাজার রাস্তা সংলগ্ন সরকারি জায়গায় বেড়ে উঠা বড় বড় দুটি বট-পাইকড়সহ মোট পাঁচটি বট-পাইকড় গাছ কাটার জন্য জোর প্রচেষ্টা চলছে। আমরা সরেজমিনে গিয়ে দেখতে পাই যে, এ পর্যন্ত একটি পাইকড় গাছের বেদিও ভেঙ্গে ফেলা হয়েছে গাছ কাটার উদ্দেশ্যে। এমনকি সেখানে গাছের নিচে এক্সাভেটর (ভেকু) যন্ত্রও রাখা হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ভয়ের কারণে জনগোষ্টী সরাসরি প্রতিবাদ করতেও ভয় করছেন।

জানা যায়, সরকারি জায়গাটিতে মার্কেট করার লক্ষ্যে গাছগুলো কাঁটা হবে। বড়গাছি বাজারে এই বট-পাইকড় গাছগুলোতে বিভিন্ন পাখির বসবাস। এ ছাড়াও এই গাছের ফল খেয়ে পাখির জীবন রক্ষা হয় এবং এই গাছগুলোর ছায়ায় বসে মানুষ শীতল হয়। একই সাথে বট-পাইকড় গাছগুলোর নীচে প্রান্তিক চাষিরা তাঁদের উৎপাদিত শস্য-ফসল খোলা বাজারে বিক্রি করেন। কিন্তু আমরা জানতে পারি প্রভাবশালী মহল এই বাজারটির জায়গাও নাকি দীর্ঘ মেয়াদে লীজ নিয়েছেন। আমাদের বোধগম্য হয়না যে, কিভাবে একটি বাজার একজন ব্যক্তি/প্রতিষ্ঠান দীর্ঘ সময়ের জন্য লীজ নেয়। নাকি এগুলো তাঁদের দখল করার অপচেষ্ঠা। স্থানীয় জনগোষ্ঠী কোন তথ্যই সঠিক ভাবে জানতে পাচ্ছেনা। আবার ভয়ে তারা কোথাও জিজ্ঞাসা করতে পারছেন না। আসলে কি হচ্ছে এই বাজার দখলকে কেন্দ্র করে। আমাদের জানামতে বাজার দখলের পাশাপাশি তারা বাজারের সরকারি জায়গায় গাছগুলোও কাটার পরিকল্পনা গ্রহণ করেছেন বলেও তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।

তরুণরা স্বারকলিপিতে উল্লেখ করেন যে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ ও পরিবেশ সুরক্ষার কথা বার বার বলে আসছেন। তিনি পরিবেশ সুরক্ষা করেই সকল উন্নয়নের কথা বলেছেন। এ লক্ষ্যে নানামূখী পদক্ষেপের অংশ হিসেবে ‘বৃক্ষ সংরক্ষণ আইন ২০১৬’ প্রণয়ন করা হয়। সেখানে শুধু বৃক্ষ সুরক্ষাই নয়, প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষগুলো সংরক্ষণের কথাও বলা হয়েছে। কিন্তু আমরা বাস্তবে দেখছি, উন্নয়নের নামে কিছু অসৎ ব্যক্তি নানা অজুহাতে দেদারসে বৃক্ষ কর্তন করে আমাদের দেশটাকে পরিবেশ বিপর্যয়ের সম্মূখীন করে তুলছে।

তাই তরুণরা রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহাম্মেদের কাছে নিম্নলিখিত সুস্পষ্ট দাবি উপস্থাপন করেন।

তাদের দাবিগুলো হলো :

রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বড়গাছি বাজার এবং বাজার সংলগ্ন রাস্তার ধারের সরকারি জায়গায় বেড়ে উঠা পাঁচটি বট-পাইকড় গাছ কর্তন বন্ধ করাসহ সেগুলো দ্রুত সংরক্ষণের পদক্ষেপ নিতে হবে। অন্যথায় যেকোন সময় দুষ্কৃতিকারী মহল গাছগুলো কেটে ফেলবে। একইসাথে রাজশাহী জেলার সকল প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষগুলো কর্তন বন্ধ করা হয় সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করার কথাও বলেছেন।

প্রসঙ্গত, আমাদের উন্নয়নের মূল উপাদান হিসেবে এবং বেঁচে থাকতে যে বিষয়টি সবার আগে চলে আসে তা হলো প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষা। পরিবেশ সুরক্ষা হলো আামদের উন্নয়নের মূলমন্ত্র। আমাদের চারপাশের বৈচিত্র্য নিয়েই আমরা বেঁচে আছি। আর এই প্রাণবৈচিত্র্য বেঁচে থাকার প্রধান ভূমিকা পালন করে বৃক্ষ। বৃক্ষ থেকে সকল প্রাণীকূল অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। শুধু অক্সিজেনই নয়, বিভিন্ন প্রাণীকুলের খাদ্য, আহার, বাসস্থানসহ নানা কাজে ভূমিকা পালন করে এই বৃক্ষ।

বৃক্ষ যদি না থাকে হয়তো এই পৃথিবীতে জীববৈচিত্র্যও থাকবেনা। তাই সকল উন্নয়নে বৃক্ষ সুরক্ষার কথা বলা হয় এবং বৃক্ষ সুরক্ষায় ‘বৃক্ষ সংরক্ষণ আইন ২০১৬’ প্রণয়ন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31