ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কন্ফেকশনারী প্রস্তুতকারক সমিতি রাজশাহী এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কন্ফেকশনারী প্রস্তুতকারক সমিতি রাজশাহী এর সভাপতি সেলিম রেজা, প্রধান সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কন্ফেকশনারী প্রস্তুতকারক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি সেকেন্দার আলী।
সভায় করোনা পরিস্থিতিতে বেকারী ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সেই সাথে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনা প্যাকেজ এর ঋণ প্রাপ্তির ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তার মৃত্যুর কারণে শূণ্য হওয়া পদে দি বিশাল কনফেকশনারী জোন এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আবু বাক্কার আলীকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ আলী আশরাফ খোকন, স্বত্বাধিকারী মেসার্স বিস্কুট বিপনী, মাহবুব আলম, স্বত্বাধিকারী বিশাল ফুড ইন্ডাষ্ট্রি, সেলিম উদ্দিন তালুকদার, স্বত্বাধিকারী জোসনা ফুড ইন্ডাষ্ট্রি, পিযুস কুন্ডু, স্বত্বাধিকারী কুন্ডু বেকারী, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কন্ফেকশনারী প্রস্তুতকারক সমিতি রাজশাহী এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ, আফসার আলী, স্বত্বাধিকারী কোয়ালিটি ফুড প্রমুখ।
সভা শেষে র্যাংকস্ মটরস্ লিঃ এর সৌজন্যে নৈশ ভোজে সকলে অংশগ্রহণ করেন।


