IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে’

বাগমারায় প্রাথমিক বিদ্যালয় সমূহের মাসিক সমন্বয় সভা

‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাগমারায় প্রাথমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান বৃদ্ধি সহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের অংশ গ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিকে যে শিক্ষার্থী যতো ভালো করবে সে উচ্চতর পর্যায়েও অনেক ভালো করবে। তাই প্রাথমিক শিক্ষাকে শিক্ষার ভিত্তি বলা হয়। যার ভিত্তি যতো মজবুত তার শিক্ষা গ্রহণ ততো বেশি হবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের দায়িত্ব অনেক। নিজের সন্তান মনে করে সবাইকে পাঠদান করাতে হবে। কোন অবস্থাতে ফাঁকি দেয়ার চেষ্টা করা যাবে না। বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানে মনযোগী না হওয়ায় দিন দিন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে চলেছে।

তিনি বলেন, সরকার যে ভাবে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করেছে সেটা ভুলে গেলে চলবেনা। শিক্ষকরা পাঠদানে মনযোগী হলে কমে যাবে কিন্ডার গার্টেন স্কুলের সংখ্যা। নিজের সন্তানকেউ প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে হবে। কোন শিক্ষকের সন্তান যেন কিন্ডার গার্টেনে পড়াতে না পারে সে বিষয়ে শিক্ষা অফিসকে দেখভাল করতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকার সকল বিষয় গুরুত্ব দিয়ে দেখে থাকেন। বিনামূল্যে পাঠ্যবই প্রদান, মায়ের এ্যাকাউন্টে উপবৃত্তির টাকা প্রদান। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সবকিছু। তাই প্রাথমিক বিদ্যালয় ছেড়ে কোন শিক্ষার্থী যেন অন্যপ্রতিষ্ঠানে ভর্তি না হয় সেদিক লক্ষ্য রেখে পাঠদান করাতে হবে সকল শিক্ষককে।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোফরান হালিম, পবা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শাহাদৎ হোসেন, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা বেগম, বলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ।

মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, রবিউল হাসান সহ উপজেলার ২২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31