IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> তানোরে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

তানোরে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জামায়াত নেতাসহ চারজনকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেন জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন ও সেক্রেটারি ডিএম আক্কাস আলী।

আটককৃতদের বুধবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। হঠাৎ এমন গ্রেপ্তার নিয়ে জনমনে নানা প্রশ্ন বিরাজ করছে। ফলে শান্তিপ্রিয় তানোরে হঠাৎ কেন এমন আটক করা হল এমন দাবি জনসাধারণ ও রাজনৈতিক বিশ্লেষকদের।

তবে জামায়াত নেতাদের অভিযোগ, সদ্য প্রয়াত আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযার নামাজ পড়ার দায়ে মুণ্ডুমালা পৌরসভার জামায়াতের আমির প্রভাষক আনিসুর রহমান, মাদ্রাসার প্রিন্সিপাল বর্ষিয়ান ব্যক্তি মাওলানা আমির হোসেন, চান্দুড়িয়া ইউপি জামায়াতের আমির রুহুল আমিন ও একই এলাকার আবু বক্কর স্কুল এন্ড কলেজের বিএসসি শিক্ষক শরিয়তুল্লাহকে আটক করা হয়। শুধু আটক না মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন জামায়াত নেতাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এত দিনে কোনকিছু হলনা, আর গায়েবানা জানাজার নামাজ পড়ার দায়ে রাতে ঘুমন্ত অবস্থায় আটক করা হচ্ছে। এসব কি মানুষ বুঝে না। আটক করে বিস্ফোরণ মামলা দেয়া হয়। নেতাদের দাবি সাবেক জামায়াত নেতা আল্লামা সাঈদীর গায়েবানা জানাজার নামাজ পড়ার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে নাশকতা মামলা ছিল এবং এআশংকা থেকেই নাকি আটক করা হয়েছে জানতে চাইলে তারা জানান, বিশেষ করে মুন্ডুমালা মাদ্রাসার প্রিন্সিপালের নামে ও শিক্ষক শরিয়তুল্লাহ জামায়াতের কোন কর্মীও না এবং তাদের নামে কোন মামলা নেই তাহলে কেন তাদেরকে আটক করা হল। এসব ক্ষমতার অপপ্রয়োগ। গায়েবানা জানাজার নামাজের কারণেই আটক করা হয়েছে। বিশেষ করে মুন্ডুমালা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বর্ষিয়ান ব্যক্তি মাওলানা আমির উদ্দিন ও বিএসসি শিক্ষক শরিয়তুল্লাহ দলের কর্মীও না।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন ও সেক্রেটারি ডিএম আক্কাস আলী বলেন, শুধু এখানে না সারা দেশেই এমন গায়েবি অভিযান চালিয়ে নাশকতার ধূয়া তুলসী পাতার বয়ান শুনানো হচ্ছে। আটকের পর ৮৫ ধারায় বিস্ফোরণ মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা জেল জুলুম মামলা হামলা এসব মাথায় নিয়ে পথচলি। বিশেষ করে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও আবু বক্কর স্কুল এন্ড কলেজের বিএসসি শিক্ষক শরিয়তুল্লাহ কে আটক করে এধরণের মামলা দেয়া কতটুকু আইন সম্মত জনগণ বিচার করবেন। আর কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ঘুমন্ত অবস্থায় আটক করে নাশকতার কথা বলা হচ্ছে এসব আর বাংলার তৌহিদী জনতা মানবেনা। কারা নাশকতা করে দেশবাসী সবই জানে। আইন আদালতের উপর আমরা শ্রদ্ধাশীল।

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, নাশকতার আশংকা থেকে ও আটককৃত দের বিরুদ্ধে আগে থেকে মামলা ছিল।

গায়েবানা জানাজার নামাজের জন্য নাকি আটক ও তাদের বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা ছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, আমাদের কাছে তথ্য ছিল নাশকতা করার প্রস্তুতি ছিল তাদের এজন্য গ্রেপ্তার করে নিয়ম অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31