IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শোক দিবসের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শোক দিবসের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া বাজারে নির্মিত জাতীয় শোক দিবসের বিভিন্ন গেইটের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের ছবি সম্বলিত শোক ব্যানার দিয়ে হাট গাঙ্গোপাড়া বাজারের বিভিন্ন স্থানে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গেইট নির্মাণ করা হয়। সেই সকল গেইট রাতের আঁধারে একটি পক্ষ ছিড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। শোক দিবসের গেইটের ব্যানার ছেড়ার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত তাদের দ্বারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক সহ বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সদস্যদের ছবি ছিড়ে ফেলার অধিকার রাখে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে হাট গাঙ্গোপাড়া বাজারের ৪টি স্থানে নির্মিত গেইটের ব্যানার ছিড়ে নিয়ে গেছে। সেই সাথে অন্য ২টি গেইটে ব্যানার উপরেরটা রাখলেও দুই পাশের টা পরিবর্তন করা হয়েছে।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, গত ১৫ আগস্ট হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে পশ্চিম বাগমারার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। সেই অনুষ্ঠান ঘিরে হাট গাঙ্গোপাড়া বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৪০টি গেইট নির্মাণ করা হয়। অন্যদিকে বিতর্কিত একটি পক্ষ আজ ২২ আগস্ট হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পাল্টা একটি শোকসভার আয়োজন করেছে। সেই শোক সভায় আগতরা যেন ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে যারা গেইট নির্মাণ করেছে সেগুলো দেখতে না পায় সে কারণে ওই সকল গেইটের ব্যানার ছিড়ে ফেলা হয়েছে।

উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু বলেন, আমি রাত ৯ টার দিকে গোয়ালকান্দি ইউনিয়নে অনুষ্ঠিত একটি প্রোগ্রাম থেকে বাড়িতে আসি। আসার পথে প্রতিটি গেইটে ব্যানার ছিল। সকালে গিয়ে দেখি ওই সকল গেইটের ব্যানার ছিড়ে ফেলা। এমন কি আশপাশেও ওই সকল ব্যানার পড়ে থাকতে দেখা যায়নি।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বলেন, শোক দিবসের ব্যানার ছিড়া একটি নেক্কার জনক ঘটনা। আওয়ামী লীগের নাম ব্যবহার করে তারা দিব্যি বিভিন্ন অঘটন ঘটাচ্ছে। সেই সাথে বেভাষ কথা বার্তা বলছে। সেই সাথে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন শোকসভার প্রচারের নামে লাইভে বলে বেড়াচ্ছেন “আওয়ামী লীগের হাতে আপনারা নিরাপদ না”। আওয়ামী লীগ করলে এমন কথা কেমন করে বলে বেড়াচ্ছেন। সেই সাথে এ্যাড. ইব্রাহীম হোসেন এক সময় নৌকা ভেঙ্গেছেন। আর এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইঞ্জিনিয়ার এনামুল হকের ছবি সম্বলিত গেইটের ব্যানার ছিড়ে ফেলার ঘটনা ঘটালেন। এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে কথা বলেছি।

এ ব্যাপারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শোকসভার অনুষ্ঠানে আছি। এখন কোন কথা বুঝতে পারছিনা। পরে কথা বলবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31