IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে গত এক মাসে ৩৩ নারী ও শিশু নির্যাতন

রাজশাহীতে গত এক মাসে ৩৩ নারী ও শিশু নির্যাতন

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রতিনিয়তই নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। দীর্ঘদিন যাবৎ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং তাদের উন্নয়নে কাজ করে আসছে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। সোমবার লফসের পাঠানো তথ্য অনুযায়ী গত এক মাসে রাজশাহীতে ৩৩ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছে, বর্তমান যুগে যৌতুক ও পরকীয়ার কারণে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়ালও পরকিয়াতে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারণে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে।

নভেম্বর মাসে নারী ও শিশু নির্যাতনের কিছু ঘটনার চিত্র :
রাজশাহীর বাগমারা উপজেলার মারিয়া গ্রামে সেলিনা খাতুন (৪২) নামের গৃহবধুর চরিত্র ভালো না এমন সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ, গোদাগাড়ীতে নারী সবজি বিক্রেতাকে (৪০) দলবেধে ধর্ষণের অভিযোগ, নগরীর যাদুঘর মোড় এলাকার মেসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, মোহপুরের গোছা খন্দকার পাড়া গ্রামে গৃহবধুকে (৩৫) ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ, তানোরের কলমা ইউনিয়নের গংগারামপুর বদলিপাড়া গ্রামে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রী রহিমা বিবি (৩৮) নামের দুই সন্তানের মা কে মুখে বালিস চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে, পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের ধোপা পাড়া গ্রামে সকিনা বেগম (৩৫) নামের এক গৃহবধু পরকিয়ার বলি, দুর্গাপুরে শারমিন শিলা (২৫) নামের গৃহবধু বিষপানে করে আত্মহত্যার অভিযোগ, বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধু জোস্নাকে তিন নারী মিলে বটির আঘাতে জখম করে রক্তাত্ত করার অভিযোগ পাওয়া যায়।

এদিকে, পুঠিয়ায় জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় এক নারী সহ ৩ জনকে জখম করার অভিযোগ, নগরীতে উপরভদ্রা এলাকায় রিনা বেগম (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ, বাগমারার গনিপুর ইউনিয়নের রঘুপাড়া গ্রামে যৌতুকের জন্য এক সন্তানের জননী শ্যামলী বেগম (২৮) নামের গৃহবধুকে স্বামী ও তার পরিবারের সদস্যরা শারীরক ও মানুষিক ভাবে নির্যাতন করার অভিযোগ, বাঘায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারনার ফাদে ফেলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ সহ ভিডিও ধারনের অভিযোগ, নগরীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ, বাগমারায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী (৫০) কে সহ দুই ছেলে আহত হয়, দুর্গাপুর ইপজেলার পৌর এলাকার হারপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে সাদিয়া খাতুন (১৮) নামের কিশোরী আত্মহত্যার ঘটনা ঘটে।

অপরদিকে, দুর্গাপুরের মারিয়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিক্ষুকের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ধর্ষণ ও এক পর্যায়ে সে ৪ মাসের অন্ত:সত্বা হয়ে পড়েন (১৮) বছরের কিশোরী এবং কৌশলে বাচ্চা নষ্ট করার অভিযোগ, নগরীর ভদ্রা পার্কের পশ্চিমে রাজ্জাকের মোড়ের ড্রেন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার, পবার ভুগরোইল এলাকায় ৪ বছরের শিশু তানিশা জান্নাত তানহা কে মিষ্টি, চকলেট ও ফুল দেবার লোভ দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ, নগরীর ভদ্রা রেলের ধারে বাবা নেসা গ্রস্থ্য হওয়ায় মা ৬ মাসের বাচ্চা কে ১২ হাজার টাকায় বিক্রি করে, বাঘার মনিগ্রাম ইউনিয়নের হরিরামুর এলাকার রুপপুর গ্রামের মিনহাজুল ইসলাম (১৭) এর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031