ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে চাঁন্দুড়িয়া ইউপির গাগরন্দ প্রাথমিক বিদ্যালয় চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে এ দোয়ার আয়োজন ও খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন, চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুনসেফ আলী।
এসময় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।


