IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলা
Home >> রাজশাহী >> রাজশাহীতে রবীন্দ্র-নজরুল প্রয়ান দিবস উদযাপন

রাজশাহীতে রবীন্দ্র-নজরুল প্রয়ান দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রবীন্দ্রনাথ দিয়েছেন প্রার্থনার ভাষা আর নজরুল দিয়েছেন প্রতিবাদের ভাষা। রবীন্দ্রনাথ একজন শান্ত সমৃদ্ধ ঋষি আর আর নজরুল হলেন রোমান্টিক, বিদ্রোহী আর মানবতার কবি। অভিভূত আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর প্রয়ান দিবস উদযাপন অনুষ্ঠানে এসে।

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের রবীন্দ্র ও নজরুল প্রয়ান দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিখা সরকার।

তিনি আরও বলেন, রবীন্দ্র বলয়ের মধ্যে থেকেই যিনি মৌলিকত্ব প্রকাশ করতে পেরেছিলেন তিনি নজরুল। অসম্ভব সুন্দর গুরু-শীর্ষের সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের বলেও জানান তিনি।

রোববার (২৭ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র নজরুলের প্রয়ান দিবস উদযাপন করেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ।

এসময় সকল অতিথিদের অভ্যর্থনার্থে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ।

পরে অনুষ্ঠানের অতিথি জনতা ব্যাংক লিমিটেড এর প্রাক্তন মহাব্যবস্থাপক ও সাংস্কৃতিক সংগঠক তাপস কুমার মজুমদার বলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের এমন ঐচিত্যপূর্ণ অনুষ্ঠানে মুগ্ধ তিনি।

তিনি আরও বলেন, আমরা রবীন্দ্র-নজরুলকে প্রায় একই সময়ে হারিয়েছি। রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনের খন্ড খন্ড ভালো দিক শিক্ষার্থীদের অনুধাবনের ও আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের উপশহর শাখার শাখা প্রধান তুহিনা পারভীন ইলা ও উপরভদ্রা শাখার শাখা প্রধান ফাতেমা জোহরা দোলনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রী বৃন্দ।

পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এম.এ.মান্নান খান বলেন, রবীন্দ্র নজরুলের সাহিত্য পড়ে পড়ে বড় হয়েছি। পরে তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের স্মৃতিচারন করেন ও অতিথিবৃন্দসহ অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বরত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর রবীন্দ্র নজরুল প্রয়ান দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ দিবসকে সামনে রেখে শিক্ষকদের নিয়ে আয়োজিত সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ১১৮ জনের মাঝে পুরষ্কার ও বিতরন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31