IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে দুই দিনব্যাপী ‘সামাজিক নিরাপত্তা সেবা মেলা’র উদ্বোধন

রাজশাহীতে দুই দিনব্যাপী ‘সামাজিক নিরাপত্তা সেবা মেলা’র উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরকে তাদের কার্যক্রম বাস্তবায়ন করতে সহায়তাকরণ এবং শহরের দূরবর্তী এলাকার জনসাধারণের কাছে সামাজিক পরিষেবাগুলোর তথ্য প্রচার করতে ও সেবা নিশ্চিত করতে সহায়তা এবং অধিদপ্তরকে শক্তিশালী করতে মোবাইল আউটরীচ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে কাজ করছে কারিতাস বাংলাদেশ।

এ উপলক্ষে কারিতাস রাজশাহী অঞ্চল মোবাইল আউট রীচ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী সামাজিক নিরাপত্তা বিষয়ক সরকারি সেবা সচেতনতা মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরীর ১৯ নং ওয়ার্ড চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম বারো রাস্তার মোড়ে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের জিআইজেড ইউএমআইএমসিসি প্রজেক্টের মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেটর এ্যাডভাইজার আকতারুজ্জামান রানা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, রাজশাহী চন্দ্রিমা থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম, রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আলম আলী, রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

বক্তারা বলেন, মোবাইল আউট রীচ প্রকল্পের আওতায় বিনামূল্যে নারীদের বুটিক শিল্প, কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়। পাশাপাশি অসহায়-দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সামাজিক সচেতনতা মূলক কাজ করছে বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চল।

এসময় উপস্থিত ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯,২০,২১নং ওয়ার্ডের জোন কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা।

মেলায় সামাজিক নিরাপত্তা বিষয়ক সরকারি সেবা সচেতনতা মেলায় নয়টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলো হলো : সিডিসি ১৯ নং ওয়ার্ড, বুটিক সেল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হেলথ ক্যাম্প, রাজশাহী সিটি কর্পোরেশনের সেবা সমূহ, রাজশাহী মহিলা ও যুব উন্নয়ন অধিদপ্তর, রানী পিঠা ঘর, স্থানীয় তৈরিকৃত বুটিক শিল্প, ফ্রি মেহেদী উৎসব, সমাজসেবা অধিদপ্তরের সেবা প্রচার সেল।

মেলায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের জনসাধারণকে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ে সচেতন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হেলথ ক্যাম্পের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মোবাইল আউট রীচ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পহেলা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭টি পরিকল্পনা গ্রহণ করেছে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল। এরই ধারাবাহিকতায় আজকের এই মেলার আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31