IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> তানোরে মুহুরী উত্তমের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

এক বছরেও হয়নি ব্যবস্থা

তানোরে মুহুরী উত্তমের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উত্তম মুহুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে দামী মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জায়গার মালিক মাহফুজ বিগত এক বছর আগে ন্যায় বিচারের আসায় সহকারী কমিশনার ভূমির নিকট লিখিত অভিযোগ দিলেও রহস্য জনক কারনে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ বা তদন্ত কোন কিছুই করেননি।

তানোর পৌর সদর হিন্দুপাড়া গ্রামে ঘটে রয়েছে দখলবাজির ঘটনাটি। ভূমি অফিসের মাত্র আধা কিলোমিটার দূরে হলেও এক বছরেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় ভুক্তভোগী মাহফুজ চরম হতাশ হয়ে পড়েছেন। কারণ একবারও তদন্ত বা নোটিশ পর্যন্ত করা হয়নি। এতে করে সহকারী কমিশনার ভূমি ও সংশ্লিষ্টদের এমন ভূমিকা নিয়ে পৌর সদর জুড়েই উঠেছে সমালোচনা, সেই সাথে কর্তাদের বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া বিরাজ করছে, কেন এক বছরে হয়নি ব্যবস্থা তাহলে অনৈতিক কোন সুবিধা নিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে, নাকি অভিযোগ গায়েব করে ফেলা হয়েছে, নাকি ভুক্তভোগী কোন দালাল মারফত আসতে পারেননি এজন্যইও কি ন্যায় বিচার থেকে বঞ্চিত এমন প্রশ্ন সচেতন মহলের।

অভিযোগে উল্লেখ, তানোর মৌজার অন্তর্গত আরএস ১২ নম্বর খতিয়ানে ১৬০৩ নম্বর আরএস দাগে ৩ শতাংশ ভিটা জমি রয়েছে। জমিটি ২৪/৮৬ ভিপি কেস নম্বর মূলে হিন্দুপাড়া গ্রামের রায় কষ্ট শীল ভোগ দখল করেন। সে মারা গেলে পুত্র নিতাই চন্দ্র শীল, গৌর চন্দ্র শীল ও নিমাই চন্দ্র শীল ভোগ দখল করতেন। কিন্তু সেই জমি প্রতারনার মাধ্যমে ভূমি গ্রাসী উত্তম মুহুরী। এই জমিগুলো পূর্বেই দখল করে পাকা দালান দ্বিতলা বাড়ি নির্মান করেছেন। যা সম্পূর্ণ রুপে আইন বিরোধ।

এছাড়াও তারপার্শেই মাহফুজ নামের আরেক ব্যক্তির সাড়ে ১৪ শতাংশ ভিটে দামি জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে উত্তম কর্মকার।

স্থানীয়রা জানান, উত্তমের পরিবার অতীতে চোলাই মদ বিক্রি করে সংসার পরিচালনা করত। কিন্তু বিগত বিএনজি জোট সরকারের সময় উত্তম সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকের সনদ পেয়েই ভাগ্য বদল হয়ে যায়, হঠ্যৎ আঙ্গুল ফুলে কলা গাছ বনে যান। সখ্যতা গড়ে উঠে ভূমি দপ্তরের সাথে। প্রতিবেশিদের ভিটে জমি দখল করে অট্রালিকা বানানই তার কাজ। রয়েছে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মত ঘটনা। খেটেছেন জেলও। শুধু তাই না জালিয়াতি ভাবে জমি রেজিস্টি করার সময় ধরা খেলে সনদ পর্যন্ত সাসপেন্ড করে রাখা হয়েছে।

উত্তম মুহুরী বলেন, ৫৮ শতাংশ জায়গাটি পুরোটায় ভিপি। কিন্তু মাহফুজ কার কাছ থেকে বিনিময় দলিল মুলে ৩২ বছর পর খারিজ পায়। এজন্যই সে জমি দাবি করছে। মাহফুজের সাড়ে ১৪ শতাংশ জায়গা ব্যক্তিগত সেটা নাকি দখলে নিয়েছেন জানতে চাইলে উত্তম বলেন, ৫৮ শতাংশ জায়গাটি আমরা লীজ নিয়েছি, ভিপি সম্পত্তি কেনা বেচার অধিকার নাই।

ভুক্তভোগী মাহফুজ বলেন, আরএস ১৬০৩ ও ১৬০২ দাগে মোট জমি রয়েছে ৫৮ শতাংশ। এর মধ্যে কিছু ভিপি এবং ব্যক্তি মালিকানা। এই জমি নিয়ে উত্তম আদালতে মামলা দায়ের করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীর মামলা নম্বর ৬০২পি/২০২৩, (তানোর)। ধারা ১৪৪ ফৌজদারি কার্যবিধি প্রসেস নং ২১২৬। তারিখ ৯/৮/২০২৩ ইং। বিজ্ঞ আদালত আদেশ আমার পক্ষে দেন। আমি সাড়ে ১৪ শতাংশ জমি গোলাম রাব্বানীর কাছ থেকে কিনে খাজনা খারিজ করেছি। কিন্তু উত্তম আগে কয়েকজন সংখ্যালঘুর জমি দখল করে পাকা বাড়ি নির্মান করেছেন ভিপি সম্পত্তিতে, যা সম্পূর্ণ রুপে আইন বিরোধী। আমি বিগত এক বছর আগে সহকারী কমিশনার ভূমির নিকট অভিযোগ করলেই কোন বিচার পায়নি।

সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31