IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাসিকের প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি

রাসিকের প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে রাজশাহীতে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দের অংশগ্রহণে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

সভায় রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোর্স পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন, এনআইএলজি‘র যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম।

খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না বলেন, রাজশাহীর পরিস্কার-পরিচছন্ন পরিবেশ ও রাসিকের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করে ভূয়শী প্রশংসা করেন।

সভায় স্বাগত বক্তব্য দেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, আরও বক্তব্য দেন প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

মঞ্চে উপবিস্ট ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, রাসিকের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। প্রশিক্ষণ কোর্সে রাজশাহী মহানগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অর্জন সম্পর্কিত সকল তথ্যাদি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছেন। পরিচ্ছন্ন, সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যসেবা, বায়ুদুষণ মুক্ত নগরী, আম, সিল্কের নগরী হিসেবে রাজশাহী দেশে-বিদেশে পরিচিত লাভ করেছে। নগরীর মনোরম পরিবেশ উপভোগ করতে এ নগরীতে পর্যটকদের ভিড় প্রতিদিনই বাড়ছে। স্মার্ট নগরী রূপে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের ৪১ জন কাউন্সিলরবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনে আসেন। প্রতিনিধি দলটি সোমবার নগরীর বিভিন্ন নাগরিক সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

আরও উপস্থিত ছিলেন, জনসংযোগ কর্মকতা মোস্তাফিজ মিশু, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কিউরেটর আনারুল হক, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল হক, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31