IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই : লিটন

৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের প্লেয়ার অকশন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই : লিটন

ধূমকেতু প্রতিবেদক : ৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের এর প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে ট্রফি উন্মোচন ও প্লেয়ার অকশন কার্যক্রমের উদ্বোধন করেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশন এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। টুর্ণামেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের অনেক সুনাম ছিল, এখনো আছে। ক্রিকেট, হকিসহ বিভিন্ন খেলায় রাজশাহীর ছেলেরা জাতীয় দলে খেলেছেন। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন টুর্ণামেন্টের মাধ্যমে নগরীর ক্রীড়াক্ষেত্রকে আরো তুলে ধরতে চাই। আমি ৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট সফল ও স্বার্থক হোক।

অনুষ্ঠানে বক্তব্য দেন, আমানা গ্রুপের চেয়ারম্যান ড. ফজলুল করিম, রাঙাপরি চেয়ারম্যান মাসুম সরকার, শহিদ শামসুল আলম স্মৃতি সংসদ এর টিম ওনার ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, ফাইটার রাজশাহী‘র টিম ওনার ও মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মুক্তি সংঘ এর টিম ওনার সাইদুল আজিজ সাজু, আরসিসি টিম ওনার ইমতিয়াজ জামিল দিপন।

অনুষ্ঠানে ক্রিকেটার সাব্বির রুম্মান, সানজিমুল ইসলাম, সাকলাইন সজীব, টুর্ণামেন্টর আয়োজন কমিটির আহ্বায়ক শাহাজাহাসহ খেলোয়াড়বৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার এই টুর্ণামেন্টে ৫টি দল অংশ নিচ্ছে, দলগুলো হলো শহিদ শামসুল আলম স্মৃতি সংসদ, মুক্তি সংঘ, রাইমা রেঞ্জার্স, ফাইটার রাজশাহী ও আরসিসি। টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আমানা গ্রুপ এবং পাওয়ারড বাই রাঙাপরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31