IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> মাদকের টাকায় রাতারাতি কোটিপতি দিনমজুর দম্পতি

মাদকের টাকায় রাতারাতি কোটিপতি দিনমজুর দম্পতি

ধূমকেতু প্রতিবেদক, সারোয়ার হোসেন, তানোর : রাজশাহীর তানোরের কুখ্যাত মাদক কারবারি আকরাম ও তার দুই ছেলে জেল হাজতে থাকলেও মাদক সম্রাজ্ঞী শরিফা বেগম নতুন কৌশলে তৎপর হয়ে পড়েছে মাদকের অন্ধকার জগতে। হয়েছেন ইয়াবা হেরোইনের খুচরা ব্যবসায়ী থেকে ডিলার। ফলে বর্তমানে শরিফার তৎপরতায় মাদকের ছড়াছড়িতে রুপান্তর হয়ে পড়েছে তানোরের অলিগলি। হাত বাড়ালেই মিলছে সর্ব প্রকারের মাদক। একসময়ের দিনমজুর থেকে শুধু হেরোইন ইয়াবার ব্যবসা করে রাতারাতি বুনে গেছেন কোটিপতি। কোটি টাকা দিয়ে জায়গা কিনে গড়েছেন আলিশান ফ্ল্যাট বাড়ি। ঘুমান এসির ঠাণ্ডা হাওয়ায়। ছেলেরা চালান দামী বাইক।

অথচ বছর দুই তিনেক আগে এই আকরাম শরিফা দম্পতির সংসার চালানো দশদায় ছিলো। মাসের পর মাস দিতে পারতো না বাড়ি ভাড়ার টাকা। কোন রকমে আকরামকে দিনমজুরি কাজ করে সংসার চালাতে খেতো হতো হিমশিম। তার ভিতরে ছেলেরা মাদকাসক্ত হওয়ায় অভাবের তাড়নায় মাদকের টাকা জোগাড় করতে জড়িয়ে পড়েছিল বিভিন্ন অপকর্মে। গিয়েছেন অনেক বার জেল হাজতেও। আর আজ সেই দিনমজুর দম্পতি আকরাম শরিফা রাতারাতি বুনে গেছেন কোটিপতি। যা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও দুদকের অনুসন্ধানী কর্মকর্তারা তদন্ত করলেই বেরিয়ে আসবে দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি বুনে যাওয়া আকরাম শরিফা দম্পতির অঢেল সম্পত্তির রহস্য।

সম্প্রতি, বছর দুইএক আগে আকরামের বড় ছেলে ইমরান প্রায় এক কেজি হেরোইনসহ গোদাগাড়ীতে র্র্যাবের হাতে আটক হয়ে এখনো জেল হাজতে রয়েছে। এছাড়াও শরিফার স্বামী আকরাম প্রায় বছর খানেক আগে হেরোইন ইয়াবাসহ ডিবির হাতে আটক হয়ে জেল হাজতে যান। কিন্তু মাস না যেতেই জামিনে বেরিয়ে আসেন এবং জেল থেকে বেরিয়ে এসেই শুরু করেন হেরোইনের কারবার। যা সপ্তাহ খানেক আগে হেরোইনসহ আকরাম আবারও থানা পুলিশের হাতে আটক হলে জানা যায় তাদের মাদক ব্যবসা করার কথা। তবুও থেমে নেই আকরাম শরিফা দম্পতির মাদক ব্যবসা। স্বামী ছেলে জেল হাজতে থাকলেও দিব্যি শরিফা চালিয়ে যাচ্ছেন মাদকের রমরমা ব্যবসা।

এতে করে উঠতি বয়সের যুবকরা হরহামেশাই হাতের নাগালে মাদক পাওয়ায় দিন দিন বেড়ে চলেছে মাদক সেবন কারিদের সংখ্যা। তানোর সদর ও আশপাশের আনাচে-কানাচে গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। তবে পুরাতন মাদক ব্যবসায়ীরা ব্যবসা ঢিল দিলেও নতুন করে বেড়েছে মাদক ব্যবসায়ীর সংখ্যা। যেখানে নাম করা তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামের মাদক ব্যবসায়ীরা প্রশাসনের ধড়-পাকড় অভিযানের ভয়ে প্রায় ব্যবসা ছেড়ে দিলেও নতুন কৌশল অবলম্বন করে মাদক সম্রাজ্ঞী শরিফা ইয়াবা হেরোইন সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে যাচ্ছেন।

গোপন সূত্রে জানা গেছে, মাদক সম্রাজ্ঞী শরিফার স্বামী আকরাম ও ছেলে ইমরান জেল হাজতে থাকলেও দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে বসে থেকে ইয়াবা হেরোইনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাদক সম্রাজ্ঞী শরিফা। মাদক সম্রাজ্ঞী শরিফার মাদক ব্যবসা দিন দিন প্রকাশ্যে রূপ ধারণ করায় অভিভাবকরা ছেলে-মেয়েদের নিয়ে ব্যাপক শঙ্কিত হয়ে পড়েছেন। এই হেরোইন ইয়াবা সম্রাজ্ঞী শরিফার বিরুদ্ধে এখুনি আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে আরও বেপরোয়া হয়ে উঠবে তার মাদক ব্যবসা। ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে যুবসমাজ।

তাই এখনো সময় থাকতে শরিফার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষার দাবি জানিয়েছেন সচেতন মহলসহ অভিভাবকরা। মাদক সম্রাজ্ঞী শরিফার মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, ইতিমধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ী আকরামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে, সেই সাথে উপজেলার প্রায় মাদকের স্পষ্ট অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। তবে নতুন কৌশল অবলম্বন করে কিছু মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা করছে। অচিরেই তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31