IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র

‘‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: বর্তমানের নিরিখে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ” শীর্ষক সেমিনার

প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটি হচ্ছে প্রকৃত শিক্ষা। যে শিক্ষা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, মানুষকে ভালোবাসতে শেখায়। সেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।  

রোববার (১৭ সেপ্টেম্বর) মহান শিক্ষা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: বর্তমানের নিরিখে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ” শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর শিক্ষাব্যবস্থা সহ সর্বক্ষেত্রের উন্নয়নে কাজ শুরু করেছিলেন। সার্বিক শিক্ষাব্যবস্থার রূপরেখা প্রণয়ণের উদ্দেশ্যে ড. কুদরাত-এ-খুদা‘কে দিয়ে জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন। ১৯৭৪ সেই কমিশন রিপোর্ট প্রদান করেন।

তিনি আরও বলেন, জাতির পিতার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। অজস্র স্কুল ও কলেজে সুদৃশ্য একাডেমিক ভবন নির্মাণ করে দিয়েছেন। সারাদেশের বিভিন্ন স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দিয়েছেন। শুধু শিক্ষা নয়, দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ১০ বছরে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে গবেষণার প্রতি গুরুত্বারোপ করতে হবে। শিক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা টা সঠিকভাবে করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে।দক্ষ মানবশক্তি তৈরিতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই পারে মানুষকে সম্পদে পরিণত করতে।

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সভাপতি ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। 

বিশেষ অতিথি ছিলেন, রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবীর।  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য রাবির সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নুরুল্লাহ। 

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা। 

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31