ধূমকেতু প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুর্ণ বাস্তবায়ন এবং সমতল আদিবাসিদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টায় রাজশাহীর জিরোপয়েন্টে আদিবাসি ছাত্র পরিষদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
আদিবাসি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও কলামিষ্ট প্রশান্ত কুমার শাহা, আদিবাসি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গণেশ মাঝি ও দপ্তর সম্পাদক সুভাস চন্দ্র হেমব্রমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন, ২৩বছর অতিবাহিত হলেও পার্বত্য শান্তি চুক্তি সম্পুর্ন হয়নি। কিন্তু একের পর এক আদিবাসিদের জায়গা জমি দখল হচ্ছে। তাদের করা হচ্ছে নির্যাতন। পৃথক ভুমি কমিশন গঠনের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। মানববন্ধনে অতিবিলম্বে পার্বত্য শান্তি চুক্তি ও পৃথক ভুমি কমিশন গঠনের দাবি জানানো হয়।


