IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> মোহনপুরে দোকানে মাদক সেবন ও সুদ কারবারের অভিযোগ

মোহনপুরে দোকানে মাদক সেবন ও সুদ কারবারের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত বরিঠা মহল্লার মৃত ইব্রাহিমের ছেলে মনিরুজ্জামান বাবুর চা ও মুদির দোকানে প্রতিদিন সন্ধ্যার পরে মাদক সেবন ও সুদের কারবার করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৭ জন জনসাধারণের স্বাক্ষরিত একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ পত্রে বলা হয়েছে, বরিঠা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মনিরুজ্জামান বাবু তার নিজ দোকানে সন্ধ্যার পরে ক্যারাম খেলাকে কেন্দ্র করে জোয়ার আসর বসান এবং সে নিজে মাদক সেবন করে গ্রাহকদের সাথে খারাপ আচরণ করে।

আরও বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের নেশাখোরেরা মাদক সেবন করার জন্য তার বাড়িতে এবং দোকানে আসে। সে সুদের কারবারের সাথে জড়িত ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এমন কি ছোট ছোট ছেলে-মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এলাকার যুবক ছেলেরা মাদক সেবন করে তার দোকানে এসে বিভিন্ন রকম অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। গ্রামের লোকজন অনেকবার তাকে সতর্ক করে যেন তার দোকানে আর মাদক সেবন বা অসামাজিক কাজ না হয়। কিন্তু তারপরেও সে মাদক সেবন করে উল্টো বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে এবং সে বলে উপরে তার নাকি অনেক বড় বড় লোক আছে। গ্রামের এমন কেউ নাই যে, তার এমন অসামাজিক কার্যক্রম বন্ধ করতে পারে বা কিছু করতে পারে। এ অবস্থায় একপ্রকার বাধ্য হয়ে গ্রামবাসী মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তারা জানান।

জানতে চাইলে এ বিষয়ে মনিরুজ্জামান বাবু বলেন, আমার একটি মুদি ও চায়ের দোকান আছে। আমি মাদক বা সুদ কারবারের সাথে কোনভাবেই জড়িত না। তবে আমার স্ত্রীর বড় বোনের একটি এনজিও আছে এবং সে এনজিওতে আমার স্ত্রী চাকরি করেন। পূর্ব শত্রুতার জের ধরে আমাদের গ্রামের মুনা সহ বেশ কয়েকজন অতি উৎসাহিত হয়ে এই অভিযোগটি করেছে, যাহা সম্পন্ন মিথ্যা।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31